ভারতীয় ভিসার আবেদন: নতুন অঙ্গীকারনামা ও পূর্ণাঙ্গ প্রক্রিয়া | আই নিউজ বিডি

ভারতীয় ভিসার আবেদন: নতুন অঙ্গীকারনামা ও পূর্ণাঙ্গ প্রক্রিয়া..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ভারতীয় ভিসার আবেদন: নতুন অঙ্গীকারনামা ও পূর্ণাঙ্গ প্রক্রিয়া..
ভারতীয় ভিসার আবেদন: নতুন অঙ্গীকারনামা ও পূর্ণাঙ্গ প্রক্রিয়া..
ছবি: সংগৃহীত
ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া এখন আরও সুশৃঙ্খল। নতুন ভিসা অঙ্গীকারনামা বাধ্যতামূলক করা হয়েছে। জেনে নিন অ্যাপয়েন্টমেন্ট বুকিং থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি-সহ সম্পূর্ণ আবেদন পদ্ধতি।..

০৫ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে একটি নতুন নির্দেশনা জারি করেছে এখন থেকে সব ধরনের ভারতীয় ভিসার আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফরম্যাটে 'Visa Undertaking Form' বা ভিসা অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে দেশের পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা) পর্যটন ভিসাসহ অন্যান্য ভিসার জন্য আবেদন করা যাবে এবং এর বিস্তারিত প্রক্রিয়াও জানানো হয়েছে

ভারতীয় ভিসার জন্য আবেদন করতে হবে https://indianvisa-bangladesh.nic.in/visa/Registration এই ঠিকানায় আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করে ডাউনলোড করার পর অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হয় মাসে দুইবার অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা হয় এবং https://appointment.ivacbd.com/ ওয়েবসাইটে সাইনআপ করে এই বুকিং সম্পন্ন করতে হয় সাইনআপের সময় ইমেইল ও মোবাইল নম্বরে পাঠানো ওটিপি দিয়ে ভেরিফিকেশন বাধ্যতামূলক এরপর ব্যক্তিগত তথ্য দিয়ে লগইন করে ডকুমেন্ট আপলোড করতে হয় এবং সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে পরবর্তী দিনের জন্য একটি স্লট নির্বাচিত হয়, যা একবার পরিবর্তনের সুযোগ থাকে

ভিসা আবেদনের সঙ্গে বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিতে হয় এর মধ্যে রয়েছে ছয় মাস মেয়াদী মূল পাসপোর্ট (কমপক্ষে দুই খালি পৃষ্ঠা), সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের কপি, আবাসন প্রমাণ হিসেবে ইউটিলিটি বিলের কপি (ছয় মাসের অধিক পুরোনো নয়), এবং পেশার প্রমাণ (নিয়োগকর্তার চিঠি, ট্রেড লাইসেন্স বা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র) এছাড়া, আর্থিক স্বচ্ছতার প্রমাণ হিসেবে ১৫০ ডলার সমমূল্যের বিদেশি মুদ্রা এনডোর্স বা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি অথবা হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন

অনলাইন ভিসা আবেদনপত্রের সঙ্গে পুরোনো সব পাসপোর্ট জমা দেওয়া আবশ্যক, অন্যথায় আবেদন অসম্পূর্ণ বলে গণ্য হবে ভারত সরকার কোনো ভিসা ফি না নিলেও, ভিসা প্রক্রিয়াকরণের জন্য ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) ১ হাজার ৫০০ টাকা চার্জ করে, যা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় অনলাইনে পরিশোধ করতে হয় ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে এর পাশাপাশি, হাইকমিশনের নির্দেশনা অনুযায়ী, সব ভিসা আবেদনকারীর জন্য নির্ধারিত ফরম্যাটে 'Visa Undertaking Form' জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের হাইকমিশনের দেওয়া লিংক থেকে নির্ধারিত ফরম্যাটে 'Visa Undertaking Form' ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে এবং NIC Visa Application Portal-এ অনলাইন ভিসা আবেদনের সঙ্গে স্ক্যান করে আপলোড করতে হবে এই ফর্মে আবেদনকারীকে নিজের নাম উল্লেখ করে অঙ্গীকার করতে হবে যে, তিনি শুধুমাত্র ভিসার উল্লেখিত উদ্দেশ্যেই ভারত সফর করবেন এবং তার দেওয়া সব তথ্য সঠিক ফর্মে পাসপোর্ট অনুযায়ী নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্ম তারিখ ও ঢাকার বর্তমান ঠিকানাসহ ব্যক্তিগত তথ্য এবং ভারত সফরের উদ্দেশ্য স্পষ্ট করে লিখতে হবে এছাড়া, আবেদনকারীকে অঙ্গীকার করতে হবে যে, সফর শেষে তিনি নিজ দেশে ফিরে আসবেন, ভিসার মেয়াদ অতিক্রম করবেন না এবং ভারতে অবস্থানকালে সব আইন মেনে চলবেন অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীর ক্ষেত্রে বাবা-মা উভয়কেই স্বাক্ষর করতে হবে

Geen reacties gevonden


News Card Generator