বিশ্বনাথে সংরক্ষিত সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান,র ঐচ্ছিক তহবিল… | আই নিউজ বিডি

বিশ্বনাথে সংরক্ষিত সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান,র ঐচ্ছিক তহবিল হতে ১০ টি ৫০ হাজার টাকা অনুদান প্রদান..

Mustak Ahmed Mostofa avatar   
Mustak Ahmed Mostofa
বিশ্বনাথে সংরক্ষিত সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান,র ঐচ্ছিক তহবিল হতে  ১০ টি ৫০ হাজার টাকা অনুদান প্রদান..
বিশ্বনাথে সংরক্ষিত সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান,র ঐচ্ছিক তহবিল হতে  ১০ টি ৫০ হাজার টাকা অনুদান প্রদান..
ছবি: সংগৃহীত
অসহায় ও হতদরিদ্র মানুষের 
কল্যাণে কাজ করে যেতে চাই
-----অধ্যাপক মাহফুজা হান্নান।..

বিশ্বনাথ সিলেট থেকে----মোস্তাক আহমদ মোস্তফা 


জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৪১ (সিলেট অঞ্চল)'র সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান বলেছেন, সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এজন্য সর্বমহলের সার্বিক সহযোগীতার প্রয়োজন। সরকারের দেওয়া বরাদ্ধগুলো যাতে প্রকৃত মানুষের হাতে পৌঁছানো যায়, আমাদের সবাইকে সেলক্ষ্যেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে সঠিকভাবে কাজ করতে নিজেদের মনেও তৃপ্তি আসবে। তাছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী যেমন শুরু থেকেই দেশ ও জাতীর কল্যাণে কাজ করে যাচ্ছে, তেমনি ভবিষ্যতেও আমাদের ওই কার্যক্রম অব্যাহত থাকবে। 
তিনি বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলার ১০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে নিজের (এমপির) বরাদ্ধের ঐচ্ছিক তহবিল থেকে ৫ হাজার টাকা করে অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো জাহিদ বিন কসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐচ্ছিক তহবিল থেকে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, সিলেট জেলা মহিলা বিভাগের পরিচালক আঙ্গুরা বেগম, বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারি জাহেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া, আব্দুর রহিম প্রমুখ।

Geen reacties gevonden


News Card Generator