বোয়ালমারীতে ঋণের চাপে বিষপানে যুবকের আত্মহত্যা | আই নিউজ বিডি

বোয়ালমারীতে ঋণের চাপে বিষপানে যুবকের আত্মহত্যা

Faridpur Desk avatar   
Faridpur Desk
বোয়ালমারীতে ঋণের চাপে বিষপানে যুবকের আত্মহত্যা
বোয়ালমারীতে ঋণের চাপে বিষপানে যুবকের আত্মহত্যা
ছবি: সংগৃহীত
ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

 ফরিদপুরের বোয়ালমারীতে এনজিওর প্রায় ৬ লাখ টাকা ঋণের কিস্তির চাপ ও আর্থিক সংকটের মধ্যে বিষপানে গোবিন্দ বিশ্বাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত গোবিন্দ বিশ্বাস বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রাম ঋষিপাড়া এলাকার পরিমল বিশ্বাসের ছেলে। তার চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দ বিশ্বাস  এনজিও থেকে প্রায় ৬ লাখ টাকা ঋণ নিয়ে কাজের সন্ধানে বিদেশে যান। সেখানে প্রত্যাশা অনুযায়ী কাজ না পাওয়ায় দেশে ফিরে এসে একটি সেলুনের দোকান দেন। তবে দোকানের আয় দিয়ে নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে তিনি আর্থিক চাপে পড়েন। এ নিয়ে পরিবারেও প্রায়ই কলহের সৃষ্টি হয়। যার কারণে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় তিনি বিষপান করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

পিতা পরিমল বিশ্বাস জানান, বিদেশ থেকে ফিরে সেলুনের ব্যবসা শুরু করলেও ঋণের কিস্তি পরিশোধের চাপ সামলাতে পারছিল না গোবিন্দ। এ নিয়ে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল।

Aucun commentaire trouvé


News Card Generator