নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) ২০২৬ আসরের ১৭তম ম্যাচে কাল মুখোমুখি হতে যাচ্ছে চিতওয়ান রাইনোজ ও পোখরা অ্যাভেঞ্জার্স কীর্তিপুরের ত্রিভূবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় বিকেল ৫টায় হাইভোল্টেজ এই লড়াই শুরু হবে
পোখরা অ্যাভেঞ্জার্সের হয়ে এই ম্যাচে মূল নজর থাকবে বাংলাদেশী ক্রিকেট তারকাদের ওপর দলটির স্কোয়াডে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, অফস্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান এবং পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন কুশল ভুরতলের নেতৃত্বাধীন পোখরাতে আরও রয়েছেন শ্রীলঙ্কার সাদিরা সামারাবিক্রমা ও চামিকা করুণারত্নের মতো আন্তর্জাতিক ক্রিকেটাররা
অন্যদিকে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে শক্তিশালী চিতওয়ান রাইনোজ জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজার অধিনায়কত্বে মাঠে নামবে দলটি চিতওয়ানের স্কোয়াডে রয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার ডেভিড মালান ও রবি বোপারার মতো বিধ্বংসী সব নাম টি-টোয়েন্টি ফরম্যাটের অভিজ্ঞ বিদেশি ক্রিকেটারদের উপস্থিতিতে চিতওয়ানের স্কোয়াড বেশ ভারসাম্যপূর্ণ
কীর্তিপুরের মাঠে দুই দলেরই মূল লক্ষ্য থাকবে ম্যাচ জিতে টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করা তারকাবহুল দুই দলের এই তীব্র প্রতিদ্বন্দীতাপূর্ণ ম্যাচে কারা শেষ হাসি হাসবে, সেদিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের