নাথিংয়ের ৪ মডেলে চালু হলো অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক নতুন আপডেট | আই নিউজ বিডি

নাথিংয়ের ৪ মডেলে চালু হলো অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক নতুন আপডেট..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নাথিংয়ের ৪ মডেলে চালু হলো অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক নতুন আপডেট..
নাথিংয়ের ৪ মডেলে চালু হলো অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক নতুন আপডেট..
ছবি: সংগৃহীত
অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক 'নাথিং ওএস ৫.০'-এর নতুন স্ট্যাবল আপডেট চালু হয়েছে নাথিংয়ের ৪টি মডেলে। আকর্ষণীয় ডিজাইন ও অসাধারণ ক্যামেরা ফিচারে ভরা এই আপডেটে কী থাকছে?..

যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান 'নাথিং' তাদের অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক সর্বশেষ সংস্করণ 'নাথিং ওএস ৫.০'-এর স্ট্যাবল আপডেট উন্মুক্ত করা শুরু করেছে চলতি মাসের শুরুর দিকে নাথিং ফোন (৩)-এ আপডেটটি আসার পর, এবার প্রতিষ্ঠানটি তাদের আরও চারটি ডিভাইসে এই নতুন আপডেট চালু করেছে মডেলগুলো হলো— নাথিং ফোন (৪এ), ফোন (৪এ) প্রো, ফোন (৩এ) এবং ফোন (৩এ) প্রো

নতুন এই আপডেটে ব্যবহারকারীদের অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনা হয়েছে চারটি ডিভাইসের জন্যই যুক্ত করা হয়েছে ডেডিকেটেড 'গ্লিফ অ্যাপ', পৃথক কুইক সেটিংস ও নোটিফিকেশন প্যানেল এবং একসাথে একাধিক হোম স্ক্রিন আইকন সাজানোর সুবিধা নিরাপত্তা ও গোপনীয়তার জন্য এতে রয়েছে নতুন তিন রঙের স্ট্যাটাস বার ইন্ডিকেটর, যা ডিভাইসের লোকেশন, সংবেদনশীল অ্যাক্সেস ও এআই প্রসেসিং নিশ্চিত করবে এছাড়া ফ্রস্টেড-গ্লাস স্টাইলের ট্রান্সলুসেন্ট থিম, দুটি নতুন লক স্ক্রিন ক্লক, নতুন 'গেইস্ট' (Geist) টাইপফেস এবং রিফ্রেশড সেটিংস ইউআই যুক্ত করা হয়েছে

ক্যামেরা ফিচারের ক্ষেত্রে মডেলভেদে কিছু পার্থক্য রাখা হয়েছে নাথিং ফোন (৩এ) এবং (৩এ) প্রো মডেলে সাতটি অ্যাডজাস্টেবল ইফেক্টসহ নতুন টিউনিং ফিচার, ভিডিওর জন্য বিশেষ ফিল্টার ও টিউনিং সাপোর্ট এবং ডুয়াল-ভিউ ভিডিও সুবিধা দেয়া হয়েছে অন্যদিকে ফোন (৪এ) এবং (৪এ) প্রো মডেলে একসাথে সামনের ও পেছনের ক্যামেরা দিয়ে রেকর্ড করার 'ডুয়াল-ভিউ ভিডিও' এর পাশাপাশি দ্রুততর 'এসেনশিয়াল ভয়েস' ট্রান্সক্রিপশন যুক্ত হয়েছে চারটি ফোনেই ক্যামেরার নতুন ইউআই, উন্নত জুম, ক্লোজ-আপ শুটিং ও দ্রুত কিউআর স্ক্যানিং সুবিধা মিলবে

পদ্ধতিগতভাবে পর্যায়ক্রমে ব্যবহারকারীদের কাছে এই আপডেট পৌঁছাবে ব্যবহারকারীরা সেটিংস থেকে সিস্টেম এবং সেখান থেকে সিস্টেম আপডেটে গিয়ে ম্যানুয়ালি এটি পরীক্ষা করতে পারবেন আপডেট ইনস্টলেশনের সময় হ্যান্ডসেটটি কিছুটা গরম হওয়া বা বেশি ব্যাটার খরচ হওয়া স্বাভাবিক, কাজ শেষ হলে কর্মক্ষমতা আবার আগের মতো হয়ে যাবে বলে জানিয়েছে নাথিং আগামী নভেম্বরের মাঝামাঝিতে নাথিং ফোন (২এ) ও (২এ) প্লাস, ডিসেম্বরের শেষে ফোন (৩এ) লাইট এবং ২০২৭ সালের জানুয়ারির মাঝামাঝিতে নাথিং ফোন (৪বি) ও সিএমএফ ফোন ২ প্রো মডেলে এই নতুন ওএস আপডেট পৌঁছাবে

نظری یافت نشد


News Card Generator