বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ | আই নিউজ বিডি

বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ..
বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ..
ছবি: সংগৃহীত
****

বাংলাদেশের মানুষের কাছে নিজের বক্তব্যের জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন ভারতীয় সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির জনপ্রিয় টকশো ‘ফ্যাক্টচেক’-এ অংশ নেন তিনি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হারুন উর রশীদ। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার ও ভারতের সাবেক সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের রাজনীতি এবং বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনার একপর্যায়ে বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত লাগতে পারে—এমন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন ময়ূখ রঞ্জন ঘোষ।

তিনি বলেন, “বাংলাদেশের সেন্সিবল মানুষজন যদি আমার কথায় আঘাত পেয়ে থাকেন, যদি তাদের মনে হয়ে থাকে যে এই কথাটা বলা ঠিক হয়নি, তাহলে আমি আন্তরিকভাবে তাদের কাছে ক্ষমাপ্রার্থী।”

আলোচনায় আব্দুন নূর তুষারের বক্তব্যের প্রশংসা করে ময়ূখ বলেন, জাতীয়তাবাদী বিশ্বাস থেকে তিনি নিজের অবস্থান তুলে ধরেছেন। তবে বাংলাদেশের সংবেদনশীল মানুষের কাছে তার বক্তব্য ভুলভাবে পৌঁছে থাকলে সে জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন।

উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময়ে মন্তব্য করে আলোচনায় ও সমালোচনায় এসেছেন ময়ূখ রঞ্জন ঘোষ। এবার ইটিভির টকশোতে তার ক্ষমা চাওয়ার বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: যুগান্তর।

没有找到评论


News Card Generator