নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) ২০২৬ মৌসুমের ১৪তম ম্যাচে মুখোমুখি হয়েছে লুম্বিনী লায়ন্স এবং জনকপুর বোল্টস কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে লুম্বিনী লায়ন্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে
লুম্বিনী লায়ন্সের দেওয়া ১৫০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জনকপুর বোল্টস দলীয় মাত্র ৬ রানের মাথায় ১.১ ওভারে বাঁহাতি পেসার রুবেন ট্রাম্পেলম্যানের বলে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন আউট হওয়ার আগে তিনি ৫ বলে ১ রান করেন
প্রথম উইকেট হারানোর পর জনকপুর বোল্টসের ইনিংস সামাল দেওয়ার দায়িত্ব নেন বাংলাদেশি ব্যাটার সাইফ হাসান এবং ট্রিত রাজ দাস সাইফ হাসান ক্রিজে এসে দ্রুত রান তোলার দিকে মনোযোগ দেন কিশোর মাহাতোর ওভারে পরপর দুটি চার হাঁকিয়ে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করানোর চেষ্টা করছেন এই ডানহাতি ব্যাটার প্রতিবেদনটি লেখা পর্যন্ত সাইফ ১৪ বলে ২০ রান এবং ট্রিত রাজ দাস ১৫ বলে ১৭ রান নিয়ে অপরাজিত আছেন
বর্তমানে ৫.৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করেছে জনকপুর বোল্টস ম্যাচটি জিততে দলটির এখনো ৮৬ বলে ১১০ রান প্রয়োজন লুম্বিনী লায়ন্সের হয়ে বোলিং আক্রমণে দেখা গেছে রুবেন ট্রাম্পেলম্যান, শের মল্লা ও কিশোর মাহাতোকে