পাওয়ার অব অ্যাটর্নি (Power of Attorney) বা আমমোক্তারনা
হলো,
এমন একটি আইনি দলিল, যার মাধ্যমে একজন ব্যক্তি ( দাতা) অন্য কোনো ব্যক্তিকে তার পক্ষে সম্পত্তি বা আইনি ও ব্যবসায়িক কাজ পরিচালনা করার ক্ষমতা বা অধিকার প্রদান করেন। এই ক্ষমতা আইন দ্বারা পরিচালিত হয়,
বাংলাদেশে ২০১২ সালের আইন অনুযায়ী মূলত দুই ধরনের পাওয়ার অব অ্যাটর্নি হয়ে থাকে:
সাধারণ পাওয়ার অব অ্যাটর্নি: সাধারণ কাজের জন্য দেওয়া হয়, যা দাতা যেকোনো সময় বাতিল করতে পারেন।এবং অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি: কোনো সম্পত্তি বিক্রি বা নির্দিষ্ট দামের বিনিময়ে দেওয়া হলে এটি সাধারণত অপ্রত্যাহারযোগ্য হয় এবং এটি সহজে বাতিল করা যায় না।
সকল অপ্রত্যাহারযোগ্য এবং সম্পত্তি সংক্রান্ত পাওয়ার অব অ্যাটর্নি দলিল রেজিস্ট্রি করা বাধ্যতামূলক।
দলিলের প্রকৃতি ও মূল্যমানের ওপর ভিত্তি করে স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি নির্ধারিত হয়।
দলিল সম্পাদনের ৩ মাসের মধ্যে তা নিবন্ধনের জন্য পেশ করতে হবে।
এইছাড়াও পাওয়ার অব অ্যাটর্নি দলিল বিষয়ক কিছু তথ্য জানা জরুরি,
জমিজমা বিষয়ক এই দলিল নিবন্ধিত হতে হবে।শুধু লিখিত অথবা নোটারীরকৃত পাওয়ার দলিলে জমিজমার কোন ক্ষমতা প্রদান করা যায় না।
পাওয়ার অব অ্যাটর্নি দলিল বৈধ থাকাকালে জমির অরজিনাল মালিক ও জমি অন্য কোথাও বিক্রি করলে তা অবৈধ।
পাওয়ার অব অ্যাটর্নি দলিলের গ্রহিতা জমি বিক্রি করার সময় মূল জমির মালিক সাব রেজিস্ট্রার অফিসে আসতে হয় না, দলিলে পাওয়ার দাতার দলিল নাম্বার উল্লেখ করা হয় । একক দাতা গ্রহিতা হলে একজন মারা গেলে দলিল বাতিল হয়ে যায়।পাওয়ার অব অ্যাটর্নি দলিল দিয়ে দান বা হেবা করা যাবে না।দেশের বাইরে থেকে পাওয়ার দলিল সম্পাদনে বাংলাদেশী ষ্টাম্প পেপার লাগে না, যে কোন সাদা কাগজে লেখা যায়।
পাওয়ার অব অ্যাটর্নি দলিল দাতা যেখানে থাকেন সেই এলাকায় নিবন্ধন করা লাগে।