প্রেমের বিয়ে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ১৫ | আই নিউজ বিডি

প্রেমের বিয়ে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ১৫

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
প্রেমের বিয়ে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ১৫
প্রেমের বিয়ে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ছবি: সংগৃহীত
****

সুনামগঞ্জের দিরাইয়ে এক তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাটিয়াপুর গ্রামের এক তরুণের সঙ্গে হলিমপুর গ্রামের এক তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে ওই তরুণের সঙ্গে বাড়ি ছাড়েন তরুণী। পরে কাজির মাধ্যমে ধর্মীয় বিধান অনুযায়ী তারা বিয়ে করেন।

তবে তরুণীর পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেছেন ওই তরুণ। অন্যদিকে, তরুণের পরিবারের দাবি, কোনো জোরজবরদস্তি বা প্রলোভন নয়, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের কারণেই নিজের ইচ্ছায় প্রেমিকের সঙ্গে চলে গেছেন তরুণী।

বিয়ের বিষয়টি জানাতে এবং দুই পরিবারের মধ্যে সমঝোতার উদ্দেশ্যে রাতেই তরুণের পক্ষের লোকজন তরুণীর বাড়িতে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হামলার অভিযোগ ওঠে।

এর জেরে বুধবার দুপুরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator