১২ দেশে কর্মী যেতে কড়াকড়ি: মন্ত্রণালয়ের নতুন নির্দেশ | আই নিউজ বিডি

১২ দেশে কর্মী যেতে কড়াকড়ি: মন্ত্রণালয়ের নতুন নির্দেশ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
১২ দেশে কর্মী যেতে কড়াকড়ি: মন্ত্রণালয়ের নতুন নির্দেশ
১২ দেশে কর্মী যেতে কড়াকড়ি: মন্ত্রণালয়ের নতুন নির্দেশ
ছবি: সংগৃহীত
কর্মী নিরাপত্তা ও প্রতারণা রোধে ১২টি দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এসব দেশে বহির্গমন ছাড়পত্র মিলবে না। কেন এই সিদ্ধান্ত? বিস্তারিত জানুন।..

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইউরোপ, এশিয়া ও আফ্রিকার ১২টি দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কঠোর নির্দেশনা জারি করেছে এখন থেকে মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন ছাড়া এসব দেশে যেতে ইচ্ছুক কর্মীদের অনুকূলে কোনো বহির্গমন ছাড়পত্র ইস্যু করা হবে না কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রতারণা রোধ এবং অবৈধ অভিবাসন ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় ও বিএমইটি সূত্রে জানা গেছে

বুধবার (৪ নভেম্বর) মন্ত্রণালয়ের কর্মসংস্থান-৩ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বরাবর পাঠানো হয় মন্ত্রণালয়ের উপসচিব গাজী মো. শাহেদ আনোয়ারের সই করা এই চিঠিতে উল্লিখিত ১২টি দেশ হলো—সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কঙ্গো, রাশিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, ক্রোয়েশিয়া, ইউক্রেন ও লিবিয়া

চিঠিতে সরাসরি কড়াকড়ি আরোপের সুনির্দিষ্ট কারণ উল্লেখ না থাকলেও, সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে যে কর্মীদের সুরক্ষাই মূল উদ্দেশ্য তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রাশিয়া, ইউক্রেন, লিবিয়া, ইরাক ও কঙ্গো যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার শিকার এসব অঞ্চলে বাংলাদেশি কর্মীদের জীবন ঝুঁকিতে পড়া, অপহরণ, মুক্তিপণ আদায় ও মানব পাচারের একাধিক অভিযোগ রয়েছে

অন্যদিকে, সার্বিয়া, মলদোভা, বেলারুশ, ক্রোয়েশিয়া, লাওস ও ভিয়েতনামকে দালাল চক্র ইউরোপে মানব পাচারের রুট হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে এসব দেশে কাজের অনুমতির কথা বলে কর্মীদের নিয়ে গিয়ে সীমান্ত পার করে অন্য দেশে পাঠিয়ে দেওয়া, বেতন না দেওয়া এবং বৈধ কাগজপত্র কেড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটে জাপানের ক্ষেত্রে পর্যটক বা টিআইটিপি ভিসায় গিয়ে কর্মীদের নিখোঁজ হওয়া এবং অতিরিক্ত অভিবাসন ব্যয়ের অভিযোগ দীর্ঘদিনের এই রুটটিও সরকার নজরদারির আওতায় আনতে চায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের সরাসরি অনুমোদন ছাড়া কোনো রিক্রুটিং এজেন্সি যাতে এই ১২টি দেশে কর্মী পাঠাতে না পারে, তা নিশ্চিত করতেই বিএমইটিকে এই নির্দেশনা দেওয়া হয়েছে

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator