১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক | আই নিউজ বিডি

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক..
১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক..
ছবি: সংগৃহীত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ১২টি নির্দিষ্ট দেশে কর্মী প্রেরণে কঠোর নির্দেশনা জারি করেছে। পূর্বানুমোদন ছাড়া কোনো বহির্গমন ছাড়পত্র না দেওয়ার নির্দেশনার পাশাপাশি আর্থিক লেনদেনে সতর্ক থাকতে বলা হয়েছে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করাই মূল ল..

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ১২টি নির্দিষ্ট দেশে কর্মী প্রেরণে কঠোর নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ছাড়া এসব দেশে কর্মী পাঠাতে বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গত বুধবার (৪ নভেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এই নির্দেশনা দেওয়া হয় বৃহস্পতিবার (৫ নভেম্বর, ২০২৬) এই নির্দেশনা কার্যকর হওয়ার খবর পাওয়া গেছে

প্রজ্ঞাপনে উল্লেখিত দেশগুলো হলো সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কসোভো, বসনিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়া এসব দেশে চাকরির উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রে মন্ত্রণালয়ের সুস্পষ্ট নিয়োগানুমতি ছাড়া কোনো ধরনের ছাড়পত্র ইস্যু করা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে

একই সঙ্গে ওই ১২টি দেশে অভিবাসনপ্রত্যাশী কর্মীদের প্রতি বিশেষ সতর্কতা জারি করেছে মন্ত্রণালয় সেখানে বলা হয়েছে, নিয়োগের প্রক্রিয়া, মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন এবং বহির্গমন ছাড়পত্র শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি যেন কোনো ধরনের আর্থিক লেনদেন না করেন বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকেন

দালালচক্র কিংবা কোনো প্রলোভনে পড়ে সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়ে বিদেশগামীদের উদ্দেশ্যে প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি অনুমোদন, বৈধ নিয়োগপ্রক্রিয়া ও সামগ্রিক নিরাপদ অভিবাসনের বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেই কেবল বিদেশযাত্রার প্রস্তুতি নিতে হবে এই পদক্ষেপ অবৈধ অভিবাসন রোধ এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে

Nessun commento trovato


News Card Generator