টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত… | আই নিউজ বিডি

টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হচ্ছেন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হচ্ছেন..
টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হচ্ছেন..
ছবি: সংগৃহীত
স্প্যানিশ ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হতে যাচ্ছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। শৈশবের ক্লাবে নাদালের এই নতুন দায়িত্ব এবং ক্লাবের নতুন পরিকল্পনা জানতে বিস্তারিত পড়ুন।..

স্প্যানিশ ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে (বোর্ড অফ ডিরেক্টরস) যোগ দিতে যাচ্ছেন টেনিস মহাতারকা রাফায়েল নাদাল চলতি মাসের শেষের দিকে ক্লাব সদস্যদের একটি সভায় ৪০ বছর বয়সী এই কিংবদন্তির পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য তোলা হবে

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি এবং বিশ্বের অন্যতম সম্মানিত স্প্যানিশ অ্যাথলেটকে বোর্ডে পাওয়া তাদের জন্য বড় গর্বের বিষয় স্পোর্টস ও মানবীয় দৃষ্টিকোণ থেকে নাদালের মতো ব্যক্তিত্ব ক্লাবের দায়িত্বশীল পদে থেকে রিয়ালের বর্তমান ও ভবিষ্যতের পথচলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ

ছোটবেলা থেকেই রিয়াল মাদ্রিদের ভক্ত এবং ক্লাবের ৬৭,৭৭৮ নম্বর সদস্য নাদাল এই খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ছোটবেলার ক্লাব জার্সি পরা ছবি শেয়ার করে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও বোর্ডকে ধন্যবাদ জানান তিনি নাদাল উল্লেখ করেন, তিনি অত্যন্ত আগ্রহ, শেখার ইচ্ছা এবং ক্লাবের জন্য সেরা অবদান রাখার মানসিকতা নিয়ে এই প্রস্তাব গ্রহণ করেছেন তবে পরিচালনা পর্ষদে নাদালের নির্দিষ্ট দায়িত্ব কী হবে, তা এখনো স্পষ্ট করা হয়নি

২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে ২০২৪ সালে অবসর নেন ২২টি গ্র্যান্ড স্ল্যাম, দুটি অলিম্পিক স্বর্ণ এবং স্পেনের হয়ে পাঁচটি ডেভিস কাপজয়ী এই টেনিস কিংবদন্তি অপরদিকে, গত জুনে পুনরায় চার বছরের জন্য রিয়ালের সভাপতি নির্বাচিত হওয়া ফ্লোরেন্তিনো পেরেজ সম্প্রতি দ্বিতীয় মেয়াদে হোসে মরিনহোকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন টানা দুই মৌসুম লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ বা কোপা দেল রে ট্রফিহীন থাকার পর ক্লাবকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা চলছে লা লিগায় বর্তমানে ১১ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার তিনে রয়েছে রিয়াল মাদ্রিদ, যা শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে ৩ পয়েন্ট পিছিয়ে

没有找到评论


News Card Generator