২০০ রিসোর্ট থাকলেও ফায়ার সার্ভিসহীন সেন্টমার্টিন, ঝুঁকিতে ১৫ হাজার… | আই নিউজ বিডি

২০০ রিসোর্ট থাকলেও ফায়ার সার্ভিসহীন সেন্টমার্টিন, ঝুঁকিতে ১৫ হাজার মানুষ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
২০০ রিসোর্ট থাকলেও ফায়ার সার্ভিসহীন সেন্টমার্টিন, ঝুঁকিতে ১৫ হাজার মানুষ..
২০০ রিসোর্ট থাকলেও ফায়ার সার্ভিসহীন সেন্টমার্টিন, ঝুঁকিতে ১৫ হাজার মানুষ..
ছবি: সংগৃহীত
সেন্টমার্টিন দ্বীপে ২০০টিরও বেশি হোটেল-রিসোর্ট থাকলেও নেই কোনো ফায়ার সার্ভিস স্টেশন। প্রতিদিন গড়ে ১৫ হাজার মানুষের সমাগমের মুখে অগ্নিনিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে মারাত্মক আশঙ্কা!..

কক্সবাজারের উখিয়ায় একটি রিসোর্টে ভয়াবহ আগুনে প্রাণহানির ঘটনার পর প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে গভীর উদ্বেগ দেখা দিয়েছে বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল থেকে প্রায় নয় কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপে ২০০টিরও বেশি হোটেল ও রিসোর্ট রয়েছে যার সিংহভাগই কাঠ ও বাঁশের মতো দ্রুত দাহ্য উপকরণ দিয়ে তৈরি অথচ উদ্বেগজনক বিষয় হলো, পর্যটনভিত্তিক এই দ্বীপে আগুন নেভানোর জন্য নেই কোনো ফায়ার সার্ভিস স্টেশন

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মৌসুমে প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন আর দ্বীপটির স্থানীয় জনসংখ্যা প্রায় ১০ হাজার পর্যটকদের গড়ে দুই দিনের অবস্থান বিবেচনায় সেখানে প্রতিদিন অন্তত ১৫ হাজার মানুষের উপস্থিতি থাকবে এর আগে গত বছরের ১৫ জানুয়ারি এক অগ্নিকাণ্ডে পাশাপাশি থাকা তিনটি ইকো রিসোর্টের ২৬টি কক্ষ পুড়ে যায় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় এবং উপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডে জীবন ও সম্পদের মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা

দ্বীপটিতে স্থায়ী নিরাপত্তার জন্য পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি দীর্ঘদিনের কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক বছর আগে সেন্টমার্টিনে ফায়ার স্টেশন স্থাপনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হলেও তাতে কোনো অগ্রগতি হয়নি সম্প্রতি জেলা প্রশাসনের বৈঠকে বিষয়টি পুনরায় আলোচনায় এলেও এখনো পর্যন্ত কোনো লিখিত প্রস্তাব পাঠানো হয়নি স্থানীয় জনপ্রতিনিধি ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের মতে, কার্যকর সুরক্ষার জন্য সেখানে একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন অবিলম্বে চালু করা প্রয়োজন

জরুরি পরিস্থিতি মোকাবিলা ও অগ্নিনিরাপত্তা জোরদারে বর্তমানে টেকনাফ ফায়ার সার্ভিসের ১২টি দল সেন্টমার্টিনের বিভিন্ন হোটেল-রিসোর্ট পরিদর্শনে রয়েছে তারা সেখানকার অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও জরুরি বের হওয়ার পথ পরীক্ষা করার পাশাপাশি স্থানীদের সচেতনতামূলক শিক্ষা প্রদান করছে অন্যদিকে, গত ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরু হলেও রুটে চলাচলের জন্য এখনো কোনো জাহাজ ছাড়পত্র না পাওয়ায় পর্যটকেরা দ্বীপে যাওয়া শুরু করতে পারেননি এই পর্যটন মৌসুম আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত বহাল থাকবে

לא נמצאו הערות


News Card Generator