ইবি শিবিরের উদ্যোগে আন্তঃথানা ‘জুলাই শহীদ স্মৃতি’ ফুটবল টুর্নামেন্ট | আই নিউজ বিডি

ইবি শিবিরের উদ্যোগে আন্তঃথানা ‘জুলাই শহীদ স্মৃতি’ ফুটবল টুর্নামেন্ট..

A R Khalid avatar   
A R Khalid
ইবি শিবিরের উদ্যোগে আন্তঃথানা ‘জুলাই শহীদ স্মৃতি’ ফুটবল টুর্নামেন্ট..
ইবি শিবিরের উদ্যোগে আন্তঃথানা ‘জুলাই শহীদ স্মৃতি’ ফুটবল টুর্নামেন্ট..
ছবি: সংগৃহীত
****

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আন্তঃথানা ‘জুলাই শহীদ স্মৃতি’ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে টাইব্রেকারে সংগঠনটির কাচেরকোল আবাসিক থানা শাখাকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ আমিনুর রহমান আল কুরআন শাখা।

‘সুস্থ দেহ, সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন’ স্লোগানে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ছাত্রকল্যাণ সম্পাদক এমাদুর রহমান, ক্রীড়া সম্পাদক নাহিদ হাসান, আজীজ হল সভাপতি মারুফ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংগঠন সূত্রে জানা যায়, এর আগে গত ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। সংগঠনটির ৩৪টি থানা শাখার অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টে ছাত্রঅধিকার ও স্পোর্টস সম্পাদক নাহিদ হাসান পরিচালনার দায়িত্বে ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, ‘একটি সমৃদ্ধ বাংলাদেশ এবং এই ভূখণ্ডে ইসলাম ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য মেধা ও মানসিক দক্ষতার পাশাপাশি শারীরিক সক্ষমতাও জরুরি। শারীরিক ও মানসিক সুস্থতা অর্জনের লক্ষ্যেই আমাদের এ ক্রীড়া আয়োজন। এ আয়োজন কেবল সূচনা মাত্র। দ্বীনের বিজয় ও ইসলামী আন্দোলনের স্বার্থে নিজেদের শারীরিক সক্ষমতা বাড়াতে নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম চালিয়ে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা।'

Aucun commentaire trouvé


News Card Generator