দীপাবলি ও হোলিতে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার পাবেন ১ কোটি ৮৯ লাখ… | আই নিউজ বিডি

দীপাবলি ও হোলিতে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার পাবেন ১ কোটি ৮৯ লাখ পরিবার..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দীপাবলি ও হোলিতে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার পাবেন ১ কোটি ৮৯ লাখ পরিবার..
দীপাবলি ও হোলিতে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার পাবেন ১ কোটি ৮৯ লাখ পরিবার..
ছবি: সংগৃহীত
****

ভারতের উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত যোগ্য পরিবারগুলোকে দীপাবলি ও হোলি উপলক্ষে বিনামূল্যে একটি করে এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজ্যের ১ কোটি ৮৯ লাখের বেশি উপকারভোগীর মধ্যে এলপিজি রিফিলের ভর্তুকি বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এ কর্মসূচি বাস্তবায়নে রাজ্য সরকার ১ হাজার ৫০০ কোটি রুপি বরাদ্দ করেছে।

অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ জানান, বর্তমানে একটি গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম ৯৮৩ দশমিক ৪৫ রুপি। কেন্দ্রীয় সরকারের ৩৩৫ রুপি ভর্তুকি পাওয়ার পর গ্রাহকদের পরিশোধ করতে হয় ৬৪৮ দশমিক ৫৫ রুপি। উৎসব উপলক্ষে বিনামূল্যে সিলিন্ডার দেওয়ার ফলে দরিদ্র পরিবারগুলো আর্থিকভাবে উপকৃত হবে বলে মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাওয়ার ফলে পরিবারগুলো সাশ্রয় হওয়া অর্থ দিয়ে দীপাবলিতে মিষ্টি ও প্রদীপ কেনার সুযোগ পাবে।

কংগ্রেস সরকারের সময়ের সঙ্গে তুলনা করে যোগী আদিত্যনাথ দাবি করেন, আগে গ্যাস সংযোগ পেতে মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হতো। বর্তমান সরকার দরিদ্র পরিবারগুলোর জন্য বিনামূল্যে গ্যাস সংযোগের ব্যবস্থা করেছে।

এদিকে আগামী ৭ নভেম্বর অযোধ্যায় অনুষ্ঠেয় দীপোৎসবের প্রস্তুতি পর্যালোচনায় সেখানে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। উৎসবটিকে সামাজিক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যোগী আদিত্যনাথ বলেন, অতীতে রাজনৈতিক স্বার্থে জাতপাতের বিভাজনকে কাজে লাগানো হয়েছে। ২০১৭ সালে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হওয়া দীপোৎসব অযোধ্যার সাংস্কৃতিক ঐতিহ্যকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আয়োজনে পরিণত করেছে।

তিনি আরও বলেন, বিভিন্ন মানুষ নিজ হাতে প্রদীপ জ্বালালেও সেই আলো পুরো সমাজকে একত্র করে। জাতপাতের বিভাজন সমাজকে বিচ্ছিন্ন করে, অন্যদিকে অভিন্ন বিশ্বাস ও সংস্কৃতি মানুষকে একই বন্ধনে আবদ্ধ করে।

সূত্র: হিন্দুস্তান টাইমস ও দৈনিক ইত্তেফাক

No se encontraron comentarios


News Card Generator