রাহুলের ব্যাটিং অর্ডার নিয়ে বিতর্ক: গম্ভীর ও টিম ম্যানেজমেন্টকে… | আই নিউজ বিডি

রাহুলের ব্যাটিং অর্ডার নিয়ে বিতর্ক: গম্ভীর ও টিম ম্যানেজমেন্টকে সাবেক তারকার তোপ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাহুলের ব্যাটিং অর্ডার নিয়ে বিতর্ক: গম্ভীর ও টিম ম্যানেজমেন্টকে সাবেক তারকার তোপ..
রাহুলের ব্যাটিং অর্ডার নিয়ে বিতর্ক: গম্ভীর ও টিম ম্যানেজমেন্টকে সাবেক তারকার তোপ..
ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে কেএল রাহুলের আগে অক্ষর প্যাটেলকে নামানোয় ক্ষুব্ধ সাবেক ভারতীয় পেসার ডডডা গণেশ। পাঁচ নম্বরে রাহুলের দুর্দান্ত রেকর্ড সত্ত্বেও গম্ভীরের এই সিদ্ধান্তে উঠেছে বড় প্রশ্ন।..

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে ভারত জয় পেলেও দলের ব্যাটিং অর্ডার সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে অকল্যান্ডে অনুষ্ঠিত এ ম্যাচে নিয়মিত পাঁচ নম্বর ব্যাটার কেএল রাহুলের আগে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে উইকেটে পাঠানোয় প্রধান কোচ গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্টের কড়া সমালোচনা করেছেন সাবেক ভারতীয় পেসার ডডডা গণেশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, "আমরা কবে শিখব?"

ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৪০.২ ওভারে ১৮৫ রানে অলআউট হয় পরবর্তীতে বৃষ্টির কারণে খেলা বাধাগ্রস্ত হলে ৩-৪ ওভার কমানোর পর ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ১৪৩ রান তাড়া করতে নেমে শুভমন গিল ৩৭ এবং বিরাট কোহলি ৫১ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তবে ২০তম ওভারে ১২৪ রানে ৩ উইকেট হারানোর পর পাঁচ নম্বরে রাহুলের পরিবর্তে নামানো হয় অক্ষর প্যাটেলকে জ্যাকব ডাফির বলে গ্লেন ফিলিপসের দারুণ ক্যাচে মাত্র ২ বল খেলে শূন্য রানেই সাজঘরে ফেরেন অক্ষর

অক্ষর আউট হওয়ার পর ২১তম ওভারে ৬ নম্বর পজিশনে উইকেটে আসেন কেএল রাহুল তিনি ৫ বলে ৩ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ওয়ানডে ফরম্যাটে পাঁচ নম্বর পজিশনে রাহুলের রেকর্ড অত্যন্ত চমকপ্রদ এই পজিশনে ৩৬ ইনিংসে ৬৮.৫৮ গড় এবং ১০৩.১৯ স্ট্রাইক রেটে তিনি ১,৬৪৬ রান করেছেন, যার মধ্যে রয়েছে ৪টি শতক ও ১০টি অর্ধশতক ওয়ানডেতে এ পজিশনে অন্তত ১,০০০ রান করা ব্যাটারদের মধ্যে কেবল এবি ডি ভিলিয়ার্সের গড় রাহুলের চেয়ে বেশি

অন্যদিকে, ছয় নম্বর পজিশনে রাহুলের পারফরম্যান্স তুলনামূলক দুর্বল সেখানে ১৬ ইনিংসে ৩৫-এর কাছাকাছি গড়ে তার সংগ্রহ মাত্র ৩৪৮ রান অথচ সামগ্রিকভাবে ১০২ ওয়ানডেতে ৯টি শতক ও ২০টি অর্ধশতকসহ ৫১.৩৬ গড়ে ৩,৫৪৪ রান করেছেন এই ডানহাতি ব্যাটার ২০২৪ সালের জুলাইয়ে গৌতম গম্ভীর প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে ডানহাতি-বামহাতি কম্বিনেশন বজায় রাখতে প্রায়শই রাহুলের আগে অক্ষর প্যাটেল বা ঈশান কিষাণকে ব্যাট করতে পাঠানো হচ্ছে

ডডডা গণেশের মূল আপত্তি অক্ষরের দক্ষতা নিয়ে নয়; কারণ ওয়ানডেতে পাঁচ নম্বরে অক্ষরের গড়ও ৩৫.৩৮ (২৮৩ রান) বরং গণেশের মতে, কেএল রাহুলের মতো একজন বিশেষজ্ঞ মিডল-অর্ডার ব্যাটারকে নির্দিষ্ট পজিশনে না খেলিয়ে ‘ফ্লোটার’ হিসেবে ব্যবহার করলে তার স্বাভাবিক কার্যকারিতা নষ্ট হয় এবং দল বড় সুবিধা থেকে বঞ্চিত হয়

Tidak ada komentar yang ditemukan


News Card Generator