লালমনিরহাট সীমান্তে বিএসএফ সার্চলাইটের আলো নিভিয়ে পুশইন-এর চেষ্টা… | আই নিউজ বিডি

লালমনিরহাট সীমান্তে বিএসএফ সার্চলাইটের আলো নিভিয়ে পুশইন-এর চেষ্টা।  রুখে দিল স্থানীয়রা ।..

Munim Hossain Khandker Protik avatar   
Munim Hossain Khandker Protik
লালমনিরহাট সীমান্তে বিএসএফ সার্চলাইটের আলো নিভিয়ে পুশইন-এর চেষ্টা।  রুখে দিল স্থানীয়রা ।..
লালমনিরহাট সীমান্তে বিএসএফ সার্চলাইটের আলো নিভিয়ে পুশইন-এর চেষ্টা।  রুখে দিল স্থানীয়রা ।..
ছবি: সংগৃহীত
গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙের বাড়ি এলাকার, ৮৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ২ এস সাব-পিলার সংলগ্ন স্থানে, বিএসএফ সীম..

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ সীমান্ত এলাকার ওপারে বিএসএফ সদস্যরা তাদের সার্চলাইটের আলো নিভিয়ে অন্ধকারে বাংলাদেশ সীমানায় লোকজনকে পুশইন করার চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক স্থানীয় লোকজন সীমান্তে একত্রিত হন। বাংলাদেশিদের চিৎকারে কিছুক্ষণ পর বিএসএফ সদস্যরা লাইট জ্বালিয়ে দেয়। এসময় সীমান্তের কাছাকাছি বিএসএফের কয়েকজন সদস্যকে দৌড়া দিতে দেখেছেন বলে দাবী স্থানীয়দের। 

নুরুল ইসলাম নামে সীমান্তর এক স্থানীয় বাসিন্দা জানান, “রাত ৮টার দিকে হঠাৎ লাইট বন্ধ করে দিলে আমরা চিৎকার করি। এরপরে বিজিবিসহ সীমান্তে লাঠিসোঁটা নিয়ে পাহারা দেই।”

এ বিষয়ে তিস্তা ব্যাটলিয়নের (৬১ বিজিবি) এর পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় জনগণ জানান, বিএসএফের অবৈধ পুশইন রুখে দিতে বিজিবি ও স্থানীয় জনতা প্রস্তুত রয়েছেন।

 

没有找到评论


News Card Generator