সাব্বির-আফিফকে নিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক দল | আই নিউজ বিডি

সাব্বির-আফিফকে নিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক দল..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সাব্বির-আফিফকে নিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক দল..
সাব্বির-আফিফকে নিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক দল..
ছবি: সংগৃহীত
****

English সর্বশেষ E-paper Today’s News বাংলাদেশ আন্তর্জাতিক মতামত খেলা বাণিজ্য বিনোদন জীবনযাপন প্রযুক্তি ও স্টার্টআপ সাহিত্য এক্সপ্লেইনার বিশ্লেষণ © 2026 thedailystar.net | Powered by: RSI Lab Copyright: Any unauthorized use or reproduction of The Daily Star content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. পড়তে পারেন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারাজ পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ ঘণ্টা আগে বাংলাদেশ ইসরায়েলকে ৩৮০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের ১১ ঘণ্টা আগে আন্তর্জাতিক মেসির অবসরের পর আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, কারা আছেন? ৩ ঘণ্টা আগে ফুটবল ইয়ামালের রেকর্ড, রাফিনিয়ার জোড়া গোলে বার্সার জয় ২০ মিনিট আগে ফুটবল তৃতীয় টার্মিনালের খসড়া চুক্তি: ১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয় ৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন বাংলাদেশ সাব্বির-আফিফকে নিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক দল ৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন সর্বশেষ আপডেট: ১১ ঘণ্টা আগে কাতারে অনুষ্ঠেয় ২০২৬ রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে সুযোগ পেয়েছেন সাব্বির রহমান ও আফিফ হোসেনসহ জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন একঝাঁক ক্রিকেটার। মঙ্গলবার ঘোষিত ১৯ সদস্যের স্কোয়াডে আরও আছেন নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ সাইফউদ্দিন, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, রিপন মন্ডল ও রকিবুল হাসান। তারা সবাই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছেন। দলে থাকা মাত্র সাতজন এখনও জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি। তারা হলেন ইফতেখার হোসেন ইফতি, ইরফান শুক্কুর, সামিউন বশির রাতুল, মোহাম্মদ রুবেল, ইকবাল হোসেন ইমন, এস এম মেহেরব ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। কাতারে আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাইজিং স্টার্স এশিয়া কাপের এবারের আসর চলবে। খেলা হবে ওয়ানডে ফরম্যাটে। দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে আটটি দল। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ‘এ’ দল অংশ নিলেও হংকং, সংযুক্ত আরব আমিরাত ও নেপালের মূল দল খেলবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষরা হলো আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। ‘বি’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে আরব আমিরাত ও নেপাল। ম্যাচগুলো হবে দোহার দুটিতে ভেন্যুতে— ওয়েস্ট এন্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ডব্লিউইআইসিএস) ও ইউনিভার্সিটি অব দোহা ফর সাইন্স অ্যান্ড টেকনোলজি (ইউডিএসটি) মাঠে। গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী): * ১৯ নভেম্বর: বাংলাদেশ ‘এ’ বনাম হংকং (দুপুর ১২টা, ইউডিএসটি) * ২১ নভেম্বর: বাংলাদেশ ‘এ’ বনাম আফগানিস্তান ‘এ’ (বিকাল ৪টা, ডব্লিউইআইসিএস) * ২৩ নভেম্বর: বাংলাদেশ ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’ (বিকাল ৪টা, ডব্লিউইআইসিএস) রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: সাব্বির রহমান, আফিফ হোসেন, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ সাইফউদ্দিন, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, রিপন মন্ডল, রকিবুল হাসান, ইফতেখার হোসেন ইফতি, ইরফান শুক্কুর, সামিউন বশির রাতুল, মোহাম্মদ রুবেল, ইকবাল হোসেন ইমন, এস এম মেহেরব ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। আফিফ হোসেন রাইজিং স্টার্স এশিয়া কাপ সাব্বির রহমান সম্পর্কিত খবর ইয়ামালের রেকর্ড, রাফিনিয়ার জোড়া গোলে বার্সার জয় ২০ মিনিট আগে ফুটবল আফগানিস্তান প্রিমিয়ার লিগ: দল পেলেন বাংলাদেশের সাকিব, নাহিদ ও শামীম ৮ ঘণ্টা আগে ক্রিকেট পঞ্চম রাউন্ড / এনসিএলের শীর্ষস্থান খুলনারই, সিলেটের বিপক্ষে চট্টগ্রামের রোমাঞ্চকর জয় ৯ ঘণ্টা আগে ক্রিকেট মাদ্রিদের মাঠে রোনালদোর রেকর্ড ছোঁয়ার হাতছানি কেইনের সামনে ১০ ঘণ্টা আগে ফুটবল

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator