ঢাবি ভর্তি পরীক্ষায় পুনর্নিরীক্ষণের ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের… | আই নিউজ বিডি

ঢাবি ভর্তি পরীক্ষায় পুনর্নিরীক্ষণের ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের আবেদনের সুযোগ, সাপ্লিমেন্টারিদের নয়....

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ঢাবি ভর্তি পরীক্ষায় পুনর্নিরীক্ষণের ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের আবেদনের সুযোগ, সাপ্লিমেন্টারিদের নয়....
ঢাবি ভর্তি পরীক্ষায় পুনর্নিরীক্ষণের ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের আবেদনের সুযোগ, সাপ্লিমেন্টারিদের নয়....
ছবি: সংগৃহীত
****

Admissionচলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা বা সাপ্লিমেন্টারি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। #ঢাকা বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #ভর্তি পরীক্ষা #সাপ্লিমেন্টারি পরীক্ষা #দৈনিক শিক্ষা এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন। তবে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়ে বিশেষ বা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা এ সুযোগ পাচ্ছেন না। নির্ধারিত সূচি অনুযায়ী ডিসেম্বরেই ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। তবে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময় আবেদনের শেষ সময়ের কাছাকাছি হওয়ায় আবেদন করার সময়সীমা আরও দুই দিন বাড়ানোর চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী দৈনিক শিক্ষাডটকমকে জানান, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আবেদনের সময় বাড়ানোর বিষয়ে প্রশাসনের মধ্যে আলোচনা হয়েছে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ও আবেদনের শেষ সময় কাছাকাছি হওয়ায় দুই দিন সময় বাড়ানো হতে পারে। তবে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের পরিকল্পনা নেই। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা বা সাপ্লিমেন্টারি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এ পরীক্ষা আয়োজন এবং একই মাসের শেষ দিকে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন। তবে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাবে। ফলে বিশেষ পরীক্ষায় অংশ নিতে যাওয়া চার লাখের বেশি শিক্ষার্থী এবার ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। অন্যদিকে, এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গত ১ নভেম্বর শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৭ নভেম্বর। ফলে ফল পরিবর্তনের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হবে। এরপর ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিটের সাধারণ জ্ঞান ও অঙ্কন পরীক্ষা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে, ভর্তি পরীক্ষা আয়োজনের আগে আবেদন গ্রহণ, পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশসহ বিভিন্ন ধাপ সম্পন্ন করতে হয়। এসব কার্যক্রমের সময়সূচি আগে থেকেই নির্ধারণ করা হয়েছে। এ পর্যায়ে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলে পুরো ভর্তি কার্যক্রমে জটিলতা তৈরি হতে পারে। এ কারণে নির্ধারিত সময়েই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত রয়েছে। #ঢাকা বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #ভর্তি পরীক্ষা #সাপ্লিমেন্টারি পরীক্ষা #দৈনিক শিক্ষা

Không có bình luận nào được tìm thấy


News Card Generator