মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান আটক | আই নিউজ বিডি

মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান আটক..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান আটক..
মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান আটক..
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় জিরা ও কাভেরী মেহেদীসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে ৫৫ বিজিবি।"
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ তথ্য জানায়।"
বিজিবি জানায়, রোববার বিকেল ৪টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক কাভার্ড ভ্যানটি সড়কের পাশে ফেলে পালিয়ে যায়।"
পরে স্থানীয়দের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদী উদ্ধার করা হয়। পণ্যসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।"
এ বিষয়ে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, উদ্ধার করা পণ্য ও কাভার্ড ভ্যান কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। চলতি বছর চোরাচালানবিরোধী অভিযানে ৬৩ কোটি টাকার বেশি মূল্যের মালামাল জব্দ এবং ২৬ জনকে আটক করেছে বিজিবি। সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator