হাতীবান্ধা সীমান্তে বিজিবির অভিযানে ১৯৪ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ আটক | আই নিউজ বিডি

হাতীবান্ধা সীমান্তে বিজিবির অভিযানে ১৯৪ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ আটক..

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
হাতীবান্ধা সীমান্তে বিজিবির অভিযানে ১৯৪ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ আটক..
হাতীবান্ধা সীমান্তে বিজিবির অভিযানে ১৯৪ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ আটক..
ছবি: সংগৃহীত
এ কে এম কায়সারুল আলম

 লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১৯৪ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা এসব সিরাপের আনুমানিক সিজার মূল্য ৭৭ হাজার ৬০০ টাকা।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধীনস্থ সিংগীমারী বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত থেকে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগীমারী এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৯৪ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ আটক করা হয়।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator