বরগুনায় ২ হাজার ২৫০ পিস ইয়াবা জব্দ, রোহিঙ্গা নারীসহ গ্রেফতার ২ | আই নিউজ বিডি

বরগুনায় ২ হাজার ২৫০ পিস ইয়াবা জব্দ, রোহিঙ্গা নারীসহ গ্রেফতার ২..

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
বরগুনায় ২ হাজার ২৫০ পিস ইয়াবা জব্দ, রোহিঙ্গা নারীসহ গ্রেফতার ২..
বরগুনায় ২ হাজার ২৫০ পিস ইয়াবা জব্দ, রোহিঙ্গা নারীসহ গ্রেফতার ২..
ছবি: সংগৃহীত
জেলা প্রতিনিধি,বরগুনা।। 

বরগুনায় জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের অভিযোগে এক রোহিঙ্গা নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (২ নভেম্বর) বিকেলে বরগুনা পৌর বাস টার্মিনাল, নতুন বাসস্ট্যান্ড এলাকায় বরিশাল থেকে বরগুনাগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার পূর্ব কাড়িরবিল-পালংখালী এলাকার মৃত ফজল করিমের ছেলে মো. রবিউল আলম (৬০) এবং টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২৪-এর বি ব্লকের বাসিন্দা ছামুদা বেগম (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরগুনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মো. হামিমুর রশিদের নেতৃত্বে অধিদপ্তরের একটি দল ওই বাসে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই যাত্রীর জুতা তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরগুনা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. হামিমুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, মাদক পাচার এবং এর সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator