পাথরঘাটায় জেন্ডার বৈষম্য মোকাবিলায় তরুণদের সঙ্গে অংশীজনদের সংলাপ | আই নিউজ বিডি

পাথরঘাটায় জেন্ডার বৈষম্য মোকাবিলায় তরুণদের সঙ্গে অংশীজনদের সংলাপ..

Shoyeb Tasin avatar   
Shoyeb Tasin
পাথরঘাটায় জেন্ডার বৈষম্য মোকাবিলায় তরুণদের সঙ্গে অংশীজনদের সংলাপ..
পাথরঘাটায় জেন্ডার বৈষম্য মোকাবিলায় তরুণদের সঙ্গে অংশীজনদের সংলাপ..
ছবি: সংগৃহীত
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: জেন্ডারভিত্তিক বৈষম্য ও নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বরগুনার পাথরঘাটায় অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।..

সোমবার (২ নভেম্বর) সকালে পাথরঘাটা অফিসার্স ক্লাবে তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা (টিবিজেএস) এ সংলাপের আয়োজন করে। জাগো ফাউন্ডেশন ট্রাস্টের ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় ‘নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলায় স্থানীয় সরকার, প্রশাসন ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে যুবদের সংলাপ’ শীর্ষক এ আয়োজন করা হয়।

সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল। সংগঠনটির সভাপতি ও প্রতিষ্ঠাতা শোয়েব তাসিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মহসিন হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তানজিলুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনিরুল ইসলাম সমাজকর্মী এরফান আহমেদ সোয়েন, সমাজসেবক মহিউদ্দীন এসমে, সাংবাদিক কলামিষ্ট শফিকুল ইসলাম খোকন সহ স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। 

সংলাপে স্থানীয় সরকার ও প্রশাসনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, কমিউনিটি নেতৃবৃন্দ এবং প্রশিক্ষণপ্রাপ্ত তরুণেরা অংশ নেন। এতে নারী-পুরুষের ভূমিকা ও সক্ষমতা নিয়ে প্রচলিত বৈষম্যমূলক ধারণা, সামাজিক কুসংস্কার এবং জেন্ডারভিত্তিক প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়। এসব ধারণা পরিবর্তনে তরুণদের নেতৃত্বে সচেতনতা বৃদ্ধি, কার্যকর উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভা সঞ্চালনা করেন সংগঠনটির স্বাস্থ্য ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মুক্তা আরিয়ান বৃন্দা।

উল্লেখ্য, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় ‘সমতায় তারুণ্য’ প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator