দিনাজপুরের হরিপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ৮৩ হাজার টাকার ভারতীয়… | আই নিউজ বিডি

দিনাজপুরের হরিপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ৮৩ হাজার টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার..

MdMominul islam avatar   
MdMominul islam
দিনাজপুরের হরিপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ৮৩ হাজার টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার..
দিনাজপুরের হরিপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ৮৩ হাজার টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার..
ছবি: সংগৃহীত
দিনাজপুরের হরিপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ৮৩ হাজার টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার..

 

সীমান্তপথে মাদকের অবৈধ প্রবেশ ও বিস্তার রোধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থান বজায় রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের হরিপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৪১৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৮৩ হাজার ২০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০২ নভেম্বর ২০২৬ দিবাগত রাতে ৪২ বিজিবির অধীনস্থ কারিগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী অঞ্চলে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ সময় কোনো মালিককে আটক করা সম্ভব হয়নি। পরে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় উক্ত ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া গ্রহণের পাশাপাশি মাদক পাচারের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও বিস্তার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তকে কোনো অবস্থাতেই মাদক কারবারিদের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমাদের অভিযান আরও গতিশীল করা হবে।”

Không có bình luận nào được tìm thấy


News Card Generator