প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা | আই নিউজ বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা..

Sk Mizanur Rahman avatar   
Sk Mizanur Rahman
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা..
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা..
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা-বাগেরহাট-মোংলা সফর উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা করেছে বাগেরহাট সদর উপজেলা যুবদল। আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) নির্ধারিত এ সফরকে কেন্দ্র করে সোমবার (২ নভেম্বর) বিকে..

সোমবার বিকেলে বাগেরহাট সদরের নূর মসজিদ মোড়স্থ যুবদলের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবুল হাসান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শেখ মিজানুর মাহমুদ রাজন'সহ বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় আগামী ৫ নভেম্বরের কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইউনিয়নভিত্তিক সাংগঠনিক তৎপরতা জোরদার, নেতাকর্মীদের সমন্বয় এবং দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে উপজেলার ১০টি ইউনিয়নের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত নেতারা।

সভায় বক্তারা বলেন, তারেক রহমানের খুলনা-বাগেরহাট-মোংলা সফরকে সফল করতে সদর উপজেলা যুবদলের প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাগেরহাট সদর উপজেলা যুবদলের ১০টি ইউনিয়নের নেতাকর্মীরা সমন্বিতভাবে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবেন।

এ প্রস্তুতি সভার মধ্য দিয়ে ৫ নভেম্বরের সফরকে কেন্দ্র করে বাগেরহাট সদর উপজেলা যুবদলের স্থানীয় পর্যায়ে সাংগঠনিক তৎপরতা আরও জোরদার হয়েছে।

לא נמצאו הערות


News Card Generator