কচুয়ায় আজমীর শরিফের বংশধর আগমনে খাজা মঞ্জিল দরবার শরীফে ওয়াজ মাহফিল | আই নিউজ বিডি

কচুয়ায় আজমীর শরিফের বংশধর  আগমনে খাজা মঞ্জিল দরবার শরীফে ওয়াজ মাহফিল ..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ায় আজমীর শরিফের বংশধর  আগমনে খাজা মঞ্জিল দরবার শরীফে ওয়াজ মাহফিল ..
কচুয়ায় আজমীর শরিফের বংশধর  আগমনে খাজা মঞ্জিল দরবার শরীফে ওয়াজ মাহফিল ..
ছবি: সংগৃহীত
সংশ্লিষ্ট ভক্ত-আশেকানদের মতে, খাজা মঞ্জিল দরবার শরীফের এ নিয়মিত মাহফিল ধর্মীয় মূল্যবোধ, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক চর্চার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে ভূমিকা ..

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলার মিয়ারবাজার এলাকার হারিছাইল খন্দকার বাড়িতে অবস্থিত খানকায়ে মুজাদ্দেদীয়া খাজা মঞ্জিল দরবার শরীফে প্রতি সোমবার সন্ধ্যায় নিয়মিত ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। হযরত শাহেন শাহাদাত করিম শাহ (রহ.)-এর পবিত্র মাজার শরীফ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত-আশেকান ও ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।

খাজা মঞ্জিল দরবার শরীফের উদ্যোগে আয়োজিত এ মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ কাউসার হোসেন মুজাদ্দেদী। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন খাজা গরীবে নেওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতী আজমীরি গণি (রহ.)-এর পাক আওলাদ, আজমীর শরীফ থেকে আগত সাহেবজাদা সৈয়দ নিজামুদ্দিন আহমেদ চিশতী (মাঃ জিঃ আঃ)।

এ সময় উপস্থিত ছিলেন দরবেশ মুহাম্মদ মোশারফ হোসেন, রহমাতুল্লাহ খন্দকার, নেয়ামতুল্লাহ, মিজানুর রহমান, সাফার উল্লাহ, জাহাঙ্গীর আলম মাইজভান্ডারী ও সোলায়মান মিয়াজীসহ দরবার শরীফের অসংখ্য ভক্ত-আশেকান।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শফিকুল ইসলাম চাঁদপুরী, আলাউদ্দিন আশিকী, মাওলানা শাহ আলম আল-কাদেরী, মাওলানা সাইফুল ইসলাম আল-কাদেরী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, মাওলানা আব্দুর রহমান শাহপুরী, মাওলানা শাহ আলম হোসেন আল-কাদেরী, মহিউদ্দিন হাবিবী, মাওলানা সোলায়মান জালালী আল-ফারুক ও মাওলানা মাহবুবসহ বিভিন্ন এলাকার ওলামায়ে কেরামগন।

মাহফিলে ধর্মীয় আলোচনা, জিকির ও আধ্যাত্মিক চর্চার মধ্য দিয়ে এক ধর্মীয় পরিবেশ সৃষ্টি হয়। এতে উপস্থিত ভক্ত-আশেকানরা ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক অনুশীলনের সুযোগ পান। প্রতি সোমবারের এ নিয়মিত আয়োজনকে কেন্দ্র করে দরবার শরীফে ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে।

সংশ্লিষ্ট ভক্ত-আশেকানদের মতে, খাজা মঞ্জিল দরবার শরীফের এ নিয়মিত মাহফিল ধর্মীয় মূল্যবোধ, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক চর্চার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে ভূমিকা রাখছে।

Nema komentara


News Card Generator