মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার মিয়ারবাজার এলাকার হারিছাইল খন্দকার বাড়িতে অবস্থিত খানকায়ে মুজাদ্দেদীয়া খাজা মঞ্জিল দরবার শরীফে প্রতি সোমবার সন্ধ্যায় নিয়মিত ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। হযরত শাহেন শাহাদাত করিম শাহ (রহ.)-এর পবিত্র মাজার শরীফ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত-আশেকান ও ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।
খাজা মঞ্জিল দরবার শরীফের উদ্যোগে আয়োজিত এ মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ কাউসার হোসেন মুজাদ্দেদী। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন খাজা গরীবে নেওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতী আজমীরি গণি (রহ.)-এর পাক আওলাদ, আজমীর শরীফ থেকে আগত সাহেবজাদা সৈয়দ নিজামুদ্দিন আহমেদ চিশতী (মাঃ জিঃ আঃ)।
এ সময় উপস্থিত ছিলেন দরবেশ মুহাম্মদ মোশারফ হোসেন, রহমাতুল্লাহ খন্দকার, নেয়ামতুল্লাহ, মিজানুর রহমান, সাফার উল্লাহ, জাহাঙ্গীর আলম মাইজভান্ডারী ও সোলায়মান মিয়াজীসহ দরবার শরীফের অসংখ্য ভক্ত-আশেকান।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শফিকুল ইসলাম চাঁদপুরী, আলাউদ্দিন আশিকী, মাওলানা শাহ আলম আল-কাদেরী, মাওলানা সাইফুল ইসলাম আল-কাদেরী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, মাওলানা আব্দুর রহমান শাহপুরী, মাওলানা শাহ আলম হোসেন আল-কাদেরী, মহিউদ্দিন হাবিবী, মাওলানা সোলায়মান জালালী আল-ফারুক ও মাওলানা মাহবুবসহ বিভিন্ন এলাকার ওলামায়ে কেরামগন।
মাহফিলে ধর্মীয় আলোচনা, জিকির ও আধ্যাত্মিক চর্চার মধ্য দিয়ে এক ধর্মীয় পরিবেশ সৃষ্টি হয়। এতে উপস্থিত ভক্ত-আশেকানরা ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক অনুশীলনের সুযোগ পান। প্রতি সোমবারের এ নিয়মিত আয়োজনকে কেন্দ্র করে দরবার শরীফে ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে।
সংশ্লিষ্ট ভক্ত-আশেকানদের মতে, খাজা মঞ্জিল দরবার শরীফের এ নিয়মিত মাহফিল ধর্মীয় মূল্যবোধ, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক চর্চার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে ভূমিকা রাখছে।