লালনের মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনায় সাতক্ষীরায় আলোচনা সভা… | আই নিউজ বিডি

লালনের মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনায় সাতক্ষীরায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
লালনের মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনায় সাতক্ষীরায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান..
লালনের মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনায় সাতক্ষীরায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লালনের মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও সাম্যের বাণী নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের মানুষের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের উন্মুক্ত মঞ্চে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা শিল্পকলা একাডেমি ও জেলা কালচারাল অফিসের সহযোগিতায় এ ‘লালন স্মরণানুষ্ঠান’ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন এবং জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সুধীজন, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিপুলসংখ্যক সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাউল সম্রাট লালন সাঁই কেবল একজন সাধক ও সংগীতস্রষ্টা নন, তিনি ছিলেন মানবতা, সাম্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য দার্শনিক। তাঁর গান ও দর্শন মানুষকে জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের বিভেদ ভুলে মানবিক পরিচয়ে এক হওয়ার শিক্ষা দেয়। সমাজে বিদ্যমান সংকীর্ণতা, বৈষম্য ও বিভেদ দূর করতে লালনের জীবনদর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক।

বক্তারা আরও বলেন, লালন সাঁইয়ের সৃষ্টি ও দর্শন বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ সম্পদ। নতুন প্রজন্মের মধ্যে তাঁর মানবতাবাদী চিন্তা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ ছড়িয়ে দিতে এ ধরনের স্মরণানুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে জেলা কালচারাল অফিস ও স্থানীয় শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে লালন সাঁইয়ের জনপ্রিয় আধ্যাত্মিক ও মরমি সংগীত পরিবেশিত হলে উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। গানের সুর ও বাণীতে মুখর হয়ে ওঠে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের উন্মুক্ত মঞ্চ।

লালনের মানবতা ও সাম্যের দর্শনকে ধারণ করে সম্প্রীতিময় সমাজ গঠনের প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator