জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত | আই নিউজ বিডি

 জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আব্দুল্লাহ আল নোমান avatar   
আব্দুল্লাহ আল নোমান
 জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
 জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
ছবি: সংগৃহীত
****

নিজস্ব সংবাদদাতা।।  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার ভেলাই মালিভিটা যুব স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে ক্লাবের সভাপতি আব্দুল হালিম বাহাদুর চৌধুরীর নেতৃত্বে স্থানীয় যুবসমাজ অংশগ্রহণ করেন। তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে বাল্যবিবাহ প্রতিরোধ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং অসহায় শিক্ষার্থীদের সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, রাতোর ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোসেন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি কায়দুল ইসলাম, নারী ইউপি সদস্য মমতাজ বেগম, সাবেক শিক্ষক আশরাফ আলী, ভেলাই মালিভিটা যুব স্পোর্টিং ক্লাবের সদস্য ওমর ফারুক, মুনসুর আলী ও রুবেল রানাসহ স্থানীয় যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিরা।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় যুবসমাজকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

Geen reacties gevonden


News Card Generator