বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলার হাজতি বন্দির মৃত্যু | আই নিউজ বিডি

বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলার হাজতি বন্দির মৃত্যু..

শমসের নূর খোকন avatar   
শমসের নূর খোকন
বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলার হাজতি বন্দির মৃত্যু..
বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলার হাজতি বন্দির মৃত্যু..
ছবি: সংগৃহীত
****

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিম উদ্দিন (৫০) নামের এক মাদক মামলার হাজতি বন্দির মৃত্যু হয়েছে। রবিবার (১ নভেম্বর) দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রহিম উদ্দিন বগুড়ার শিবগঞ্জ উপজেলার রাঙামাটিয়া গ্রামের ঠারু শেখের ছেলে। তিনি শিবগঞ্জ থানার জি.আর. মামলা নং-৩০৮/২০২১ (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ৩৯(ক)) এর একজন হাজতি বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ছিল ৩৯৮৬/২৬।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, ১ নভেম্বর অসুস্থতা জনিত কারণে রাত দেড়টার দিকে কারা কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে রাত ১টা ৪৯ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে তিনি মারা যান।

হাসপাতালের চিকিৎসা নথিতে তার শারীরিক অবস্থা 'Semiconscious' (আধা-চেতন) বলে উল্লেখ করা হয়েছিল। এছাড়া মৃত্যুর সনদপত্র অনুযায়ী, তার মৃত্যুর কারণ হিসেবে ‘সাডেন কার্ডিয়াক ডেথ উইথ এ/ই অব সিওপিডি’ (Sudden Cardiac Death with Acute Exacerbation of COPD) উল্লেখ করা হয়েছে।

এদিকে, হাজতি বন্দির মৃত্যুর খবর পাওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তচান্তরের কাজ শুরু হয়েছে। বর্তমানে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

No comments found


News Card Generator