মাধবপুরে মামলার বাদী ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ | আই নিউজ বিডি

মাধবপুরে মামলার বাদী ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে মামলার বাদী ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ..
মাধবপুরে মামলার বাদী ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ..
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে আদালতে মামলা দায়েরের জেরে মামলার বাদী ও তার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং হত্যাসহ গুরুতর ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

অভিযোগে জানা গেছে, মৌলভীবাজার জেলার শাহপুর গ্রামের মৃত ইউসুব আলীর ছেলে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিনের সঙ্গে প্রথম স্ত্রীর আদালতের মাধ্যমে তালাক হয়। পরবর্তীতে তিনি মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের সুজন চৌধুরীর মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে এক কন্যাসন্তান রয়েছে।

পরিবারের অভিযোগ, পরবর্তীতে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিন তার তালাকপ্রাপ্ত সাবেক স্ত্রীর সঙ্গে পুনরায় গোপনে সংসার শুরু করেন। বিষয়টি জানতে পারলে তার বর্তমান স্ত্রী সাথী চৌধুরী ও পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাথী আক্তার চৌধুরী বাদী হয়ে হবিগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন বলে জানা গেছে। মামলা নং সিআর ৩৬০/২৬, মামলার পর থেকেই ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিন বিভিন্ন সময় সাথী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি প্রদর্শন করে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, তার ব্যবহৃত একটি মোবাইল নম্বর ব্লক করে দেওয়ার পরও তিনি বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন।"

পরিবারের অভিযোগ, রবিবার (১ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে সাথী চৌধুরীর মাকে ফোন করে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিন তার স্বামী সুজন চৌধুরীকে হত্যার হুমকি দেন। এ সময় তাকে হাত-পা কেটে ফেলা এবং লাশ উদ্ধারের প্রস্তুতি নেওয়ার মতো ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।"

এ ঘটনায় সাথী চৌধুরী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তারা বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।"

তবে অভিযোগের বিষয়ে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে হুমকি দেওয়া ও অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ অস্বীকার করেন।"

Tidak ada komentar yang ditemukan


News Card Generator