হাতিবান্ধায় মুকাদ্দেস নগর ফের সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত এক কিশোর | আই নিউজ বিডি

হাতিবান্ধায় মুকাদ্দেস নগর ফের সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত এক কিশোর..

Sohag Hossain Shanto  avatar   
Sohag Hossain Shanto
হাতিবান্ধায় মুকাদ্দেস নগর ফের সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত এক কিশোর..
হাতিবান্ধায় মুকাদ্দেস নগর ফের সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত এক কিশোর..
ছবি: সংগৃহীত
হাতিবান্ধায় মুকাদ্দেস নগর ফের সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত এক কিশোর*

 

*হাতিবান্ধায় ফের সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত এক কিশোর*

*সোহাগ হোসেন শান্ত, লালমনিরহাট:* বাংলাদেশ 

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেস নগর এলাকায় আবারও ঘটলো মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এতে এক কিশোর গুরুতর আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় মোকাদ্দেস নগর সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি যানবাহনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ওই ছেলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

স্থানীয়দের অভিযোগ, মোকাদ্দেস নগরের এই সড়কটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এখানে যেন থামছেই না দুর্ঘটনা। কিছুদিন পর পরই ঘটছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বেপরোয়া গতিতে যানবাহন চলাচল, সড়কে বাঁক, স্পিড ব্রেকার ও সতর্কতামূলক সাইনবোর্ড না থাকায় বার বার দুর্ঘটনার শিকার হচ্ছেন এই এলাকার সাধারণ মানুষ।

এলাকাবাসী দ্রুত এই সড়কে গতি-নিয়ন্ত্রক ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator