দক্ষ যুবশক্তিই গড়বে আগামীর বাংলাদেশ, সাতক্ষীরায় যুব দিবসে নানা আয়োজন | আই নিউজ বিডি

দক্ষ যুবশক্তিই গড়বে আগামীর বাংলাদেশ, সাতক্ষীরায় যুব দিবসে নানা আয়োজন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
দক্ষ যুবশক্তিই গড়বে আগামীর বাংলাদেশ, সাতক্ষীরায় যুব দিবসে নানা আয়োজন..
দক্ষ যুবশক্তিই গড়বে আগামীর বাংলাদেশ, সাতক্ষীরায় যুব দিবসে নানা আয়োজন..
ছবি: সংগৃহীত
বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে: এমপি আব্দুল খালেক..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের সম্মাননা প্রদান এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরার যৌথ উদ্যোগে জেলা কালেক্টরেট চত্বরে র‍্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক।

যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক সঞ্জিত কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন্নাহার এবং জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল। এ সময় জেলার বিভিন্ন পর্যায়ের যুবনেতা ও সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, যুবসমাজই দেশের মূল চালিকাশক্তি। একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের মেধা, দক্ষতা ও শ্রমকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা ও আত্মকর্মী হিসেবে গড়ে ওঠার মানসিকতা তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, যুবকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার বিভিন্ন উদ্যোগ রয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দেওয়া ঋণ যথাযথভাবে কাজে লাগাতে পারলে তরুণেরা নিজের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। এর মধ্য দিয়ে জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জনকারী আত্মকর্মী ও যুব সংগঠকদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষণার্থী, যুবসমাজের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ যুবসমাজ। এই জনগোষ্ঠীকে দক্ষ, কর্মমুখী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান, আর্থিক সহায়তা এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ জরুরি। তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলেই দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির পথ আরও সুগম হবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator