কালাইয়ে একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন
সজিবুল ইসলাম পাভেল, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের পুষ্টির ঘাটতি দূর করা, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং ঝরে পড়ার হার কমানোর উদ্দেশ্যে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (০১ নভেম্বর) দুপুর ২ টায় পাইলটিং প্রোগ্রামের অংশ হিসেবে জয়পুরহাটের কালাই উপজেলার একডালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া। সারাদেশের ৮ টি বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। কার্যক্রমে খাবার সরবরাহ করছেন স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গাক।
এ সময় ছিলেন এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ মোর্শেদা আখতার বানু, বেসরকারি উন্নয়ন সংস্থা গাক(GUK) এরএ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জিয়া উদ্দিন সরদার, একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতা রানীসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া বলেন, আমরা খুব খুশি। স্কুলে এসেও আমরা পুস্টি পূরণের জন্য ডিম ও কলা খেতে পারবো।
জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, পরীক্ষামূলকভাবে ৮বিভাগের ৮টি স্কুলে বাচ্চাদের পছন্দ ক্রম অনুসারে মিড ডে মিলের এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এটি ১ মাস চলমান থাকবে। যদি বাচ্চাদের ভালো সাড়া পাওয়া যায় তাহলে সরকার এটাকে কন্টিনিউ করবে। আমি এই প্রোগ্রামের সফলতা কামনা করছি।
কালাইয়ে একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির মিড… | আই নিউজ বিডি
কালাইয়ে একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন..
ছবি: সংগৃহীত
Aucun commentaire trouvé