ধামইরহাটে ৮০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ | আই নিউজ বিডি

ধামইরহাটে ৮০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মো. রিফাতুল হাসান চৌধুরী (সৈকত) avatar   
মো. রিফাতুল হাসান চৌধুরী (সৈকত)
ধামইরহাটে ৮০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
ধামইরহাটে ৮০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
ছবি: সংগৃহীত
নওগাঁর ধামইরহাটে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, ধামইরহাট উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উমার ইউনিয়ন ও ধামইরহাট পৌরসভার ৮০..

রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় ফার্শিপাড়া মিনি স্টেডিয়ামে এ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি চাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি আলু ও ৮০০ গ্রাম মসুর ডাল দেওয়া হয়।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, ধামইরহাট উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট পৌরসভার সাবেক প্রশাসক ও ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. মাহবুবুর রহমান চৌধুরী চপল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আখরাজুল ইসলাম চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও সাবেক যুগ্ম আহ্বায়ক, ধামইরহাট উপজেলা বিএনপি; মো. আজমল হোসেন চৌধুরী শাহান, সাবেক কাউন্সিলর, ধামইরহাট পৌরসভা ও সাবেক আহ্বায়ক, ধামইরহাট পৌর বিএনপি; মো. রেজুয়ান হোসেন রঞ্জু, সাবেক প্যানেল মেয়র, ধামইরহাট পৌরসভা ও সাবেক সাধারণ সম্পাদক, ধামইরহাট পৌর বিএনপি, মো. তহিদুল ইসলাম, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ধামইরহাট উপজেলা শাখা; মোছা. বেলি খাতুন, সহ-সভাপতি, নওগাঁ জেলা মহিলা দল ও সভানেত্রী, ধামইরহাট পৌর মহিলা দল; মো. রিফাতুল হাসান চৌধুরী সৈকত, সাধারণ সম্পাদক, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, ধামইরহাট পৌর শাখা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রুহেল হোসেন সুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক, উমার ইউনিয়ন বিএনপি ও চেয়ারম্যান পদপ্রার্থী, ৪নং উমার ইউনিয়ন পরিষদ।

অনুষ্ঠানের অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় ছিলেন আবির হাসান মিলন, সদস্য সচিব, ধামইরহাট উপজেলা জাতীয়তাবাদী যুবদল ও সভাপতি, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, ধামইরহাট পৌর শাখা।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে ধামইরহাট উপজেলার সকল ইউনিয়নে পর্যায়ক্রমে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator