রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় ফার্শিপাড়া মিনি স্টেডিয়ামে এ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি চাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি আলু ও ৮০০ গ্রাম মসুর ডাল দেওয়া হয়।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, ধামইরহাট উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট পৌরসভার সাবেক প্রশাসক ও ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. মাহবুবুর রহমান চৌধুরী চপল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আখরাজুল ইসলাম চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও সাবেক যুগ্ম আহ্বায়ক, ধামইরহাট উপজেলা বিএনপি; মো. আজমল হোসেন চৌধুরী শাহান, সাবেক কাউন্সিলর, ধামইরহাট পৌরসভা ও সাবেক আহ্বায়ক, ধামইরহাট পৌর বিএনপি; মো. রেজুয়ান হোসেন রঞ্জু, সাবেক প্যানেল মেয়র, ধামইরহাট পৌরসভা ও সাবেক সাধারণ সম্পাদক, ধামইরহাট পৌর বিএনপি, মো. তহিদুল ইসলাম, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ধামইরহাট উপজেলা শাখা; মোছা. বেলি খাতুন, সহ-সভাপতি, নওগাঁ জেলা মহিলা দল ও সভানেত্রী, ধামইরহাট পৌর মহিলা দল; মো. রিফাতুল হাসান চৌধুরী সৈকত, সাধারণ সম্পাদক, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, ধামইরহাট পৌর শাখা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রুহেল হোসেন সুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক, উমার ইউনিয়ন বিএনপি ও চেয়ারম্যান পদপ্রার্থী, ৪নং উমার ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানের অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় ছিলেন আবির হাসান মিলন, সদস্য সচিব, ধামইরহাট উপজেলা জাতীয়তাবাদী যুবদল ও সভাপতি, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, ধামইরহাট পৌর শাখা।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে ধামইরহাট উপজেলার সকল ইউনিয়নে পর্যায়ক্রমে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।