প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, দেশের সবচেয়ে মূল্যবান ও প্রধান চালিকাশক্তি হলো যুবসমাজ। তাদের মেধা, সৃজনশীলতা ও উদ্যমকে কাজে লাগাতে হবে। যুবকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে স্মার্ট কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, আইটি এবং কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ত্রানমন্ত্রী বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজের অন্যতম বাধা হলো মাদক ও জুয়া। এতে তরুণেরা বেশি আসক্ত হয়। যুবসমাজকে মাদক ও জুয়া থেকে মুক্ত রাখতে তাদের খেলাধুলা ও বিনোদনমূখী করতে হবে। লেখাপড়ার পাশাপাশি তরুণদের খেলাধুলাতে মনোযোগী করে তুলতে পাড়লে জুয়া ও মাদক থেকে তারা দুরে থাকবে যা একটি সুন্দর সমাজ গঠনকে সহজ করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের উপপরিচালক আব্দুস সালাম। বক্তব্য দেন, জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল হাকিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটে উপপরিচালক ড. মোঃ সাইখুল আরেফিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস।