বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি আন্দোলন… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি আন্দোলন: গোপালগঞ্জে দুই দফা দাবি আদায়

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি আন্দোলনে গোপালগঞ্জে দুই দফা দাবি আদায় করেছে..
Eidok-এ শেয়ার
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি আন্দোলন: গোপালগঞ্জে দুই দফা দাবি আদায়
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: 

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন-এর কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে সারাদেশের ন্যায় গোপালগঞ্জেও দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে বিচার বিভাগের কর্মচারীরা সম্মিলিতভাবে কর্মবিরতি পালন করেছে। 


সোমবার (৫ মে '২৫) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী তারা গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের মূল ফটকের সামনে দাঁড়িয়ে এ কর্মবিরতি পালন করেন।


এ সময় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত, গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল  ও গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রায় শতাধিক কর্মচারীরা এ কর্মবিরতি পালন করে।
বাংলাদেশ বিচারবিভাগীয় কর্মচারী এসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার ব্যানারে এ কর্মবিরতি পালন করে। 

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি (জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা) মোঃ হান্নান মোল্লা, সাধারণ সম্পাদক (চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির) মোঃ মনিরুল ইসলাম, সংগঠনের সাংগঠনিক সচিব খোন্দকার আবু সাঈদ প্রমুখ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সামনে তাদের বক্তব্য তুলে ধরেন। বক্তারা অবিলম্বে সংস্থাপন মন্ত্রণালয় থেকে তাদেরকে বিচার বিভাগের আওতায় আনার জোর দাবি জানান। এছাড়াও গোপালগঞ্জ জেলা থেকে কর্মবিরতির মাধ্যমে সদাশয় সরকারের নিকট এসোসিয়েশনের দুই দফা দাবি বাস্তবায়নে আশু হস্তক্ষেপ কামনা করছেন বলে জানান কর্ম বিরতিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা। অন্যথায় কেন্দ্রীয় কমিটির ঘোষিত যে কোনো কর্মসূচী সফল করার লক্ষ্যে জেলা কমিটি প্রস্তুত রয়েছে বলেও কঠোর হুশিয়ারি দেন কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মচারীরা।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড חוק-בית משפט তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 59 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ חוק-בית משפט নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 46 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম חוק-בית משפט আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 63 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন חוק-בית משפט খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 63 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর חוק-בית משפט শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 32 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের חוק-בית משפט ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 78 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ חוק-בית משפט প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 51 Views