কুমিল্লায় জামায়াতের অভ্যন্তরীণ সংঘর্ষের জের: সাবেক আমির কাজী দ্বীন… | আই নিউজ বিডি

কুমিল্লায় জামায়াতের অভ্যন্তরীণ সংঘর্ষের জের: সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদসহ দুই নেতার সদস্যপদ বাতিল..

Comilla Correspondent avatar   
Comilla Correspondent
কুমিল্লায় জামায়াতের অভ্যন্তরীণ সংঘর্ষের জের: সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদসহ দুই নেতার সদস্যপদ বাতিল..
কুমিল্লায় জামায়াতের অভ্যন্তরীণ সংঘর্ষের জের: সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদসহ দুই নেতার সদস্যপদ বাতিল..
ছবি: সংগৃহীত
****

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনার জেরে দলটির সাবেক মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সাবেক নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১ নভেম্বর) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম এ তথ্য জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার ফারুকী হাউজিংয়ে অবস্থিত মহানগর জামায়াতের কার্যালয়ে কমিটি গঠন ও আমির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ এবং মহানগর জামায়াতের তৎকালীন সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়।

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ২৬ অক্টোবর আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা করে কাজী দ্বীন মোহাম্মদ ও এ কে এম এমদাদুল হক মামুনের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সিদ্ধান্তের মধ্য দিয়ে কুমিল্লা মহানগর জামায়াতের অভ্যন্তরীণ বিরোধের ঘটনায় দলটির কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হলো।

Aucun commentaire trouvé


News Card Generator