মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম… | আই নিউজ বিডি

মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা..

M.A Hossain avatar   
M.A Hossain
মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা..
মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা..
ছবি: সংগৃহীত
****

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে সমাজকর্মী ক্যাটাগরিতে ‘শ্রেষ্ঠ যুব সংগঠক’ সম্মাননা অর্জন করেছেন মিরসরাইয়ের সমাজকর্মী গোলাম মর্তুজা। দীর্ঘদিন ধরে সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা লাভ করেন। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রবিবার (১ নভেম্বর) আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

গোলাম মর্তুজার সমাজকর্মের হাতেখড়ি হয়েছিল পূর্ব হিঙ্গুলীর সামাজিক সংগঠন ‘জাগ্রত প্রতিভা’র মাধ্যমে। একসময় সংগঠনটির সাধারণ সদস্য হিসেবে পথচলা শুরু করলেও বর্তমানে তিনি একই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন। নিজের পথচলার শুরুতেই যে সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে জাতীয় পর্যায়ের এ স্বীকৃতি অর্জনকে বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।

বর্তমানে গোলাম মর্তুজা পূর্ব হিঙ্গুলীর জাগ্রত প্রতিভার সভাপতি, মিরসরাইয়ের লাইফ সেইফার সংস্থার সাধারণ সম্পাদক এবং করেরহাটের উদয়ন ক্লাবের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ‘শেষ বিদায়ের বন্ধু’ অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক হিসেবেও মানবিক সেবামূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন।

বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো, যুবসমাজকে সংগঠিত করা এবং মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার মধ্য দিয়ে তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবায় ভূমিকা রেখে চলেছেন।

Ingen kommentarer fundet


News Card Generator