জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন মিরসরাইয়ের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ফয়সাল আলম। রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, মিরসরাইয়ের উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।
কৃষি ও মৎস্য খাতের বিপণনে উদ্যোক্তা হিসেবে অবদান রাখায় তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। মিরসরাইয়ের এই তরুণ উদ্যোক্তার অর্জন স্থানীয় যুবসমাজের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট