দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে… | আই নিউজ বিডি

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হয়েছে আমতলীতে জাতীয় যুব দিবস..

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হয়েছে আমতলীতে জাতীয় যুব দিবস..
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হয়েছে আমতলীতে জাতীয় যুব দিবস..
ছবি: সংগৃহীত
জেলা প্রতিনিধি,বরগুনা।। 
 
 
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসীম উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমতলী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জগলুল হায়দার,  উপজেলা সমবায় কর্মকর্তা, আমতলী সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, আমতলী রিপোর্টার্স ইউনিটির সভাপতি তালুকদার মো. কামাল, আমতলী সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মো. ইকবাল হোসেন তালুকদার ও সাবেক সাধারণ সম্পাদক মো. জয়নুল আবেদীন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক, গণমাধ্যম ও মানবাধিকারকর্মী আবু জিহাদ, আমতলী প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক নাসরীন সুলতানা সিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌর শাখার সভাপতি মো. কামরুজ্জামান, সাংবাদিক শাওন খানসহ বিভিন্ন ইউনিয়নের যুব সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা।
অনুষ্ঠানে আরও অংশ নেন যুব উন্নয়ন অধিদপ্তরের সুবিধাভোগী ও উদ্যোক্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা।
জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব হ্রাস এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ, দক্ষতা অর্জন, প্রযুক্তিনির্ভর জ্ঞান ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে যুবকদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। যুবসমাজের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে একটি দক্ষ, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তাঁরা আরও বলেন, বেকারত্ব দূরীকরণে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম, ঋণসহায়তা ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগকে আরও কার্যকর করতে হবে। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
 
No comments found


News Card Generator