কালাইয়ে উদয়পুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মামুনের কর্মী সমাবেশে… | আই নিউজ বিডি

কালাইয়ে উদয়পুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মামুনের কর্মী সমাবেশে জনতার ঢল..

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
কালাইয়ে উদয়পুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মামুনের কর্মী সমাবেশে জনতার ঢল..
কালাইয়ে উদয়পুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মামুনের কর্মী সমাবেশে জনতার ঢল..
ছবি: সংগৃহীত
****

কালাইয়ে উদয়পুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মামুনের কর্মী সমাবেশে জনতার ঢল

‎সজিবুল ইসলাম পাভেল,কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
‎
‎জয়পুরহাটের কালাইয়ে ৪ নং উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মামনুর রশিদ সরকার মামুনের নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎রবিবার (১ নভেম্বর) বিকাল চারটায় উপজেলার
‎পূর্বকৃষ্টপুর গ্রামে ৭ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জনতার ঢল দেখা গেছে।
‎
‎কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উদয়পুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোজাফফর হোসেন খাজেল। সঞ্চালনায় ছিলেন কালাই উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিবুল ইসলাম সাবু এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উদয়পুর ইউনিয়ন বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মোঃ আমিরুল ইসলাম।‎এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ হাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন ।
‎
‎‎সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৭ বছর ধরে চরম রাজনৈতিক প্রতিকূলতা ও স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে মোঃ মামুনুর রশীদ সরকার মামুন বিএনপিকে উজ্জীবিত ও চাঙ্গা রেখেছেন।
‎‎এ সময় তাকে রাজনৈতিক কারণে বহু মিথ্যা মামলার মুখোমুখি হতে হয়েছে, হামলার শিকার হতে হয়েছে এবং রাতের পর রাত নিজের বাড়িতেও ঘুমাতে পারেননি এই নির্যাতিত নেতা। ‎হামলা-মামলার ভয়ে মাঠ ছেড়ে পালিয়ে না গিয়ে তিনি সবসময় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে ছিলেন।
‎
‎কর্মীসমাবেশে প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যান প্রার্থী ও কালাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মামুনুর রশীদ সরকার মামুন বলেন,দীর্ঘ ১৭ বছর ধরে স্থানীয় বিএনপির রাজনীতি টিকিয়ে রাখতে গিয়ে অমানবিক নির্যাতন, হামলা ও মামলার শিকার হয়েছি। তবুও আপনাদের ছেড়ে যায়নি ,আপনাদের পাশে ছিলাম, পাশেই আছি এবং আগামীতেও থাকবো।
‎আপনারা দেখেছেন অতীতে টাকা পয়সা ছাড়া কোনো ধরনের সেবা পাননি। আমি কথা দিচ্ছি
‎আপনারা আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে কোন ধরনের টাকা-পয়সা ছাড়াই সব ধরনের ভাতার ও সেবার ব্যবস্থা করা হবে।
‎
‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এই ত্যাগী ও পরীক্ষিত নেতাকে বিজয়ী করতে ওয়ার্ডবাসীর পক্ষ থেকে জোর দাবি জানানো হয়।

コメントがありません


News Card Generator