শ্রীমঙ্গলে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন | আই নিউজ বিডি

শ্রীমঙ্গলে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

Satyajit Das avatar   
Satyajit Das
শ্রীমঙ্গলে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
শ্রীমঙ্গলে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
ছবি: সংগৃহীত
শোভাযাত্রা,পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভার মধ্য দিয়ে শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস উদযাপন। এ উপলক্ষে প্রশিক্ষণার্থীদের মধ্যে যুবঋণ, অনুদানের চেক ও সনদ বিতরণ করা হয়।..

‘দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা,পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে যুবঋণ ও অনুদানের চেক এবং সনদ বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এডিস মশা নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর। শুরুতে পবিত্র কোরআন ও গীতা পাঠ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী,উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল মোহিত কদর,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোবারক হোসেন লোপ্পা,উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম,পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম এবং ম্যাক বাংলাদেশের নির্বাহী এস এ হামিদ।

এ সময় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি,প্রশিক্ষণার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রশিক্ষণার্থীদের মধ্যে যুবঋণ ও অনুদানের চেক এবং সনদ বিতরণ করেন।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, শ্রীমঙ্গলের আয়োজনে এবং শ্রীমঙ্গল পৌরসভা ও যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত যুব সংগঠনগুলোর সহযোগিতায় দিবসটির কর্মসূচি পালন করা হয়।

Inga kommentarer hittades


News Card Generator