কুমিরায় ভয়াবহ বাস দুর্ঘটনা: পথচারী নিহত, পুকুরে বাস পড়ে আহত ৫০ | আই নিউজ বিডি

কুমিরায় ভয়াবহ বাস দুর্ঘটনা: পথচারী নিহত, পুকুরে বাস পড়ে আহত ৫০..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
কুমিরায় ভয়াবহ বাস দুর্ঘটনা: পথচারী নিহত, পুকুরে বাস পড়ে আহত ৫০..
কুমিরায় ভয়াবহ বাস দুর্ঘটনা: পথচারী নিহত, পুকুরে বাস পড়ে আহত ৫০..
ছবি: সংগৃহীত
খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষে সাতক্ষীরায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষে সাতক্ষীরায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা। শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার কুমিরা বটতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এতে আব্দুল খালেক (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের অন্তত ৫০ জন যাত্রী।

নিহত আব্দুল খালেক তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষে সাতক্ষীরাগামী বাসটি (সিলেট-জ-১১-০৬৯০) কুমিরা বটতলা এলাকায় পৌঁছালে হঠাৎ এক মানসিক ভারসাম্যহীন পথচারী রাস্তা পার হওয়ার জন্য সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় পথচারী আব্দুল খালেক ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা যাত্রীরা পানিতে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়। আহতদের অধিকাংশই সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মকুলসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা। তারা উদ্ধার কার্যক্রম তদারকি করেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক জানান, বাসটিতে লংমার্চে অংশ নেওয়া আনুমানিক ৫০ থেকে ৬২ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে প্রায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বাসের নিচে আর কেউ আটকা পড়ে আছেন কি না, তা বাসটি পুকুর থেকে উদ্ধারের পর নিশ্চিত হওয়া যাবে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করছেন।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন পথচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ করছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator