সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ালেন জেলা প্রশাসক | আই নিউজ বিডি

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ালেন জেলা প্রশাসক..

Rakibul Islam avatar   
Rakibul Islam
সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ালেন জেলা প্রশাসক..
সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ালেন জেলা প্রশাসক..
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।..

সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। তাৎক্ষণিক সহায়তা হিসেবে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে সংঘটিত অগ্নিকাণ্ডে বাজারের প্রায় সব দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে বিপাকে পড়েছেন। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। পরে সরকারের পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও মার্কেটের মালিকপক্ষকে ভবিষ্যতে ঢেউটিন, শুকনো খাবারসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে, একই দিন ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। পৌরসভার ১৫টি ওয়ার্ডসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে একযোগে এ অভিযান চালানো হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রমে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম নিজেও অংশ নেন। এ সময় জনস্বাস্থ্য সুরক্ষায় পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে জেলা প্রশাসন।

コメントがありません


News Card Generator