এইচএসসির ফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী | আই নিউজ বিডি

এইচএসসির ফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
এইচএসসির ফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
এইচএসসির ফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত
****

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফলাফলের ঘাটতি কাটিয়ে আগামী দিনে আরও ভালো ফল নিশ্চিত করতে মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কাজ করবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধনকালে এ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘ফল সন্তোষজনক হয়নি। এ ব্যাপারে শিক্ষা বোর্ডগুলোসহ আমরা আগামী দিনে ভালো করার চেষ্টা করব। এ সমস্যাগুলো কীভাবে কাটিয়ে ওঠা যায়, সে বিষয়ে মন্ত্রণালয় এবং বোর্ড থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হবে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ফলাফলের ঘাটতি পূরণে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হবে, যাতে আগামী দিনে শিক্ষার্থীরা আরও ভালো ফল করতে পারে।

এ সময় উত্তরপত্র পুনর্নিরীক্ষণের বিষয়ে তিনি জানান, আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষার্থীরা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এবারও উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে, যাতে কোনো শিক্ষার্থী অবমূল্যায়নের শিকার না হন।

শিক্ষামন্ত্রী বলেন, গত এসএসসি পরীক্ষায় পুনর্নিরীক্ষণের পর ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এবারও পুনর্নিরীক্ষণ করা হবে। কোনো শিক্ষার্থী যেন অবমূল্যায়িত না হন, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এ বছর মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator