গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান | আই নিউজ বিডি

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান..
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান..
ছবি: সংগৃহীত
****

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, দাবি আদায়ে একের পর এক কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার কর্মসূচি ঘোষণা করা হলে গ্রামবাংলার মানুষকে সঙ্গে নিয়ে রাজধানীতে যাওয়ার প্রস্তুতি রাখতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) খুলনার শিববাড়ি মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের কর্মসূচি আরও জোরালো করা হবে।

তিনি বলেন, তাঁদের দাবিগুলো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা নির্বাচনের স্বার্থসংশ্লিষ্ট নয়; বরং দেশের প্রত্যেক নাগরিকের দাবি।

কৃষকের সার সংকটের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ঘুষ-বাণিজ্যের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এসব অনিয়ম বন্ধ করে কৃষকের অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ১১ দলের বিজয় নয়, তাঁরা চান দেশের প্রতিটি নাগরিকের বিজয় ও মুক্তি। শোষণমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

没有找到评论


News Card Generator