ইবির নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদ উদ্বোধন | আই নিউজ বিডি

ইবির নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদ উদ্বোধন

A R Khalid avatar   
A R Khalid
ইবির নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদ উদ্বোধন
ইবির নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদ উদ্বোধন
ছবি: সংগৃহীত
****

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নির্মাণাধীন নতুন প্রশাসন ভবনে মসজিদ উদ্বোধন করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে ভবনের নিচতলায় স্থায়ীভাবে মসজিদটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব আশরাফ উদ্দিন খানের দোয়া পরিচালনার মাধ্যমে মসজিদটির উদ্বোধন করা হয়। 

জানা যায়, এর আগে প্রশাসন ভবনে নামাজ আদায়ের কোনো স্থায়ী ব্যবস্থা ছিল না। বর্তমান প্রশাসন ভবনের পাশে অস্থায়ীভাবে নির্মিত টিনশেডে নামাজের ব্যবস্থা করা হয়েছিল। পরে সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন প্রশাসন ভবন নির্মাণের পর ভবনের নিচতলায় স্থায়ীভাবে মসজিদ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, 'স্থায়ী মসজিদ না থাকায় এতদিন নামাজ আদায়ে কিছুটা অসুবিধা হয়েছে। তবে এখন থেকে নিয়মিত নামাজ আদায় এবং অর্পিত দায়িত্ব পালনে সকলে আরও যত্নবান ও আন্তরিক হবেন বলে আমি আশা রাখি'

Keine Kommentare gefunden


News Card Generator