মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ | আই নিউজ বিডি

মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ..
মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ..
ছবি: সংগৃহীত
****

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েও শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১৪২ রানে অলআউট হয় স্বাগতিকরা। ফলে সফরকারীদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার ব্রান্ডন কিং ও জন ক্যাম্পবেল ভালো শুরু এনে দেন ওয়েস্ট ইন্ডিজকে। দুজন মিলে কোনো উইকেট না হারিয়ে ১১২ রানের জুটি গড়েন। ৪৯ রান করে ক্যাম্পবেল আউট হলে ভাঙে এই জুটি। এরপর দ্রুত ফিরে যান তেগনারায়ন চন্দ্রপল।

তবে কেভম হজকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন ব্রান্ডন কিং। তিনি ৮১ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে হজ অপরাজিত থাকেন ৩১ রানে। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান করলে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা। সেই লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৫৩ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।

এরপর নাঈম ও জাকের আলী প্রতিরোধ গড়েন। তৃতীয় দিনের খেলা শেষে দুজনই ১৮ রানে অপরাজিত ছিলেন। শনিবার (৩১ অক্টোবর) চতুর্থ দিনে ব্যাট করতে নেমে জাকের আলী ২২ রান করে আউট হন।

অন্য প্রান্তে লড়াই চালিয়ে যান নাঈম। ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি তুলে নেওয়ার পর ৯১ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন তিনি। শেষ পর্যন্ত ১৪২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।

Nema komentara


News Card Generator